চির চেনা এই শহরে,
বিষণ্ণ এ প্রহরে,
লাগে অচেনা নিজেকে,
লাগে অচেনা শহরকে।
অচেনা কষ্ট, অচেনা অনুভূতি, অচেনা মুখ,
বড্ড ক্ষণস্থায়ী কিছু সাক্ষাৎ, অলীক সুখ
আর ব্যস্ততা-
যাপন করা প্রতিটি মুহূর্তে
ইট-পাথরে ধাক্কা খাওয়া আবেগ আর কিছু অদেখা সূর্যাস্তের আবর্তে,
শুধু ঘুরপাক অর্থহীন!
এ শহর আমার নয়,
এ প্রহর বড় বিষাদময়।
উষ্ণতায় আদর নেই এখানে,
নেই দৃষ্টির অশ্রুতে দৃষ্টিপাত কোমল কোনখানে।
একটুকরো আকাশ আর আমার নয়,
একপশলা বৃষ্টি-কণার আমি নই,
একাকীত্বেই বন্ধুত্ব,
একাকীত্বই নাগরিকের সত্য!
তোমার গানগুলো যান্ত্রিকতার ফাঁদে,
একা একা কোন ঘরকোনে কাঁদে,
হয়না শোনা সেই সূর,
হয়না দেখা সেই মুখ।
শহর যেন ধ্বংসে মত্ত,
তুমি-হীনা এ মিথ্যে রাজত্ব
আর একাকীত্ব-
এ শহর আবেগহীন, অহর্নিশ যন্ত্রণা-কাতর,
বেদনায় বিষণ্ণ হাসির নির্মলতাটুকু প্রতিবিম্ব যেন আমার।
কেউ দেখেনা কিছু যন্ত্রণার দগদগে ব্যাথা,
কেউ শোনেনা কিছু কষ্টের নীরব আর্তচিৎকার,
শুধু নির্বাক শহর একা, রাতের শেষে নীরব কাঁদে,
এ শহর আমার নয়
তবু প্রশান্তি ঘরের ছাদে করে বাস।
মেঘের ছায়া আর সূর্যালোকের প্রতিফলিত আলোকে
মুখোশে ঢাকা মুখগুলো পেরিয়ে যাওয়া পলকে,
এ শহর বলো আমার কে!
এ শহর বলো আমার কে!
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


