সারা পৃথিবী এখন অ্যাপলের আইফোন ও আইপ্যাড নিয়ে মেতে আছে। অনেকের মতে, পিসি-পরবর্তী যুগ এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে অ্যাপল সব আয়োজনই সম্পন্ন করেছে। আইফোন, আইপ্যাড ও ম্যাকবুক নিয়েই অ্যাপলের সব পরিকল্পনা কেন্দ্রীভূত। আইফোন ও আইপ্যাডের আগে বাজারে আসা ম্যাকবুককে আরও উন্নত প্ল্যাটফর্মে নিয়ে আসার কাজ চালিয়ে যাচ্ছে বিশ্বখ্যাত এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
ম্যাকবুক এখন আগের চেয়ে অনেক হালকা ও আকারে অনেক বেশি ব্যবহার সহজ। বর্তমানে যে ম্যাকবুক এয়ার বিক্রি হচ্ছে তার আকার ১১ দশমিক ৬ ইঞ্চি ও ওজন ২ দশমিক ৩ পাউন্ড। অ্যাপলের নতুন সফটওয়্যার ওএসএক্স লায়নও এতে সাপোর্ট করছে। ব্যাপারটি অনেকটা এমন দাঁড়িয়েছে যে ম্যাকবুক ছেড়ে সাধারণ ল্যাপটপ কিনতে অনেক ব্যবহারকারীর মধ্যেই এখন দেখা দিয়েছে অনীহা।
ম্যাকবুকের পাশাপাশি আইপ্যাডকে আরও উন্নত করছে অ্যাপল। কয়েক দিনের মধ্যেই অ্যাপল আইপ্যাডের যে নতুন সংস্করণটি বাজারে আনবে তা হবে বর্ধিত স্ক্রিন রেজুলেশন সমৃদ্ধ।
অ্যাপল এই মুহূর্তে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম নিয়েই বেশি ভাবছে। এটাই এ সময়ে অ্যাপলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। স্যামসাংয়ের বিরুদ্ধে এ নিয়ে মামলা দায়ের সেটাই নির্দেশ করছে। একই সঙ্গে তারা চিন্তিত গুগলের ‘মোবিলিটি’ অধিগ্রহণে। কারণ, গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মই আইফোন ও আইপ্যাডের একচ্ছত্র বাজারকে জানিয়েছে কড়া চ্যালেঞ্জ। এ ছাড়া গুগলের ‘আইক্রিম স্যান্ডউইচ’ সিস্টেমও অ্যাপলকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলবে বলেই সবার ধারণা।
গুগলের পাশাপাশি মাইক্রোসফটের উইন্ডোজ ফোনও অ্যাপলের জন্য চ্যালেঞ্জ। ২০১২ সালে উইন্ডোজ-৮ বাজারে এলেই জমবে অ্যাপলের সঙ্গে আসল খেলাটা। মাইক্রোসফট বলেছে, উইন্ডোজ-৮-এ তারা যে অপারেটিং সিস্টেম আনছে, সেটি নাকি প্রথাগত পিসি থেকে শুরু করে ল্যাপটপ ও অন্যান্য ট্যাবলেট পিসিতেও কাজ করবে। ওয়েবসাইট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


