somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবুল হাশেম সমগ্র

২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পিতৃকূলে দুইজন আবুল হাশেম আছেন একজন এইচ এম আবুল হাশেম, অপর জন শুধু আবুল হাশেম (ডাকা হয় ডাকাইত আবুল হাশেইম্যা)।
জনাব এইচ এম আবুল হাশেম পেশায় ছিলেন সচিব। এখন একটি আন্তর্জাতিক সংস্থায় কনসালটেন্সী করেন। ভদ্রলোক প্রায়ই বলেন, “মাঝে মাঝে আসবে কিন্তু উজ্জ্বল। ইয়ংরা সিনিয়র সিটিজেনদের সাথে কথা বলতে চায়না। তাছাড়া আজকালকার ছেলেপেলেদের সাথে কথা বলেও আসলে আরাম পাইনা। তবে ইউ আর ডিফারেন্ট। তোমার সাথে কথা বলে আরাম পাই।” আমি আসলে এই ভদ্রলোকের সাথে কথা বলে আরাম পাইনা। সারাক্ষণ নিজের কীর্তি বর্ণনা, আর ছেলেদের গল্প। ইহুদি নাসারাদের দেশে গিয়েও তার ছেলেরা কিভাবে ঈমান ঠিক রেখে চলেছে সেই গল্প। আমেরিকানরা কতটা খারাপ সেই গল্প। আবার তার আমেরিকা প্রবাসী ছেলে এবং তার বউ সেদেশের ভারসিটিতে কিভাবে মেধার স্বাক্ষর রেখে এখন প্রফেসারি করছে সেই গৌরবময় গল্পও চলে পাশাপাশি।(যার অধিকাংশই সত্য মিথ্যা মেশানো) একই প্রসংগে ঘুরপাক খাওয়া এরকম লোকের সাথে কথা বলতে আমার ভাল লাগেনা।
আমার পিতৃকূলের শেষোক্ত আবুল হাশেম (যাকে ডাকা হয় আবুল হাশেইম্যা) পেশায় একজন ডাকাত। শুধু ডাকাত বললে আজ থেকে দশ বছর আগেও ঠিক ছিল। এখন শুধু ‘ডাকাত’ পরিচয়ে এই লাইনে তার স্ট্যাটাস বোঝা যাবেনা। তিনি এখন আন্ত:জেলা ডাকাত দলের সরদার।
আবুল হাশেম আমার গ্রাম সম্পর্কের চাচা। আমরা ডাকতাম আবুল হাশিম্যা চাচা। রক্ত সম্পর্কীয় কেউ না হলেও গ্রামে এই প্রতিবেশী চাচারা রক্তের সম্পর্কের চেয়ে কম কিছু নয়। ছোট বেলায় যখন গ্রামে যেতাম তখন আবুল হাশিম্যা চাচা আমাকে কাধে করে গুদারা ঘাট বাজারে নিয়ে যেত। টিনের পিরিচে মিষ্টি খেতে দিত। আমি চামচে কেটে কেটে সেই মিষ্টি খেতাম। চাচা বলতো “ ভাতিজা চা খাইবা নি?” আমি মাথা নেড়ে না করতাম। “ ছোটদের চা খেতে নাই”।
আবুল হাশেম যখন বিশ বাইশ বছরের তরুন তখন থেকেই তার ডাকাতিতে হাতেখড়ি। সেই সময়ে আমাদের গ্রামে এটা কোন বিশেষ ঘটনা ছিলনা। তখন পোলাপান লায়েক হলে অনেকেই এই কাজটি করতো, একধরনের এডভেন্চার হিসেবে।একধরনের গ্রামীন স্মার্টনেস। (আজকাল শহুরে ছেলেরা যেমন গাজা বা ইয়াবা খায় সেরকম আরকি।) তবে তাদের একটা নীতি ছিল। নিজ গ্রামে কেউ এসব করতো না। অবশ্য ডাকাতি না করলেও অসুবিধা নাই। গ্রামের জোয়ান ছেলেদের দুই একটা ডাকাতির মামলা এমনিতেও জুটে যেত।

সেবার আবুল হাশেম সম্ভবত ডাকাতির ভাগ হিসেবে পেল একটা হারমোনিয়াম। গ্রামে বেড়াতে গেলাম পরে আবুল হাশিম্যা চাচা আমাকে ডেকে বলল “ ভাতিজা আইজ রাতে আসর হইব।” বলে রাখা ভাল আমাদের ঐ গ্রামের প্রায় সব পরিবারেই টুকটাক গান বাজনার চর্চা ছিল। কারোরই কোন ওস্তাদ লাগতোনা। নিজেরাই হারমেনিয়াম বাজিয়ে গান করে ফেলতে পারতো। রবীন্দ্র সংগীত , নজরুল সংগীত, বিচ্ছেদী , মারফতী সব রকম গানের চর্চাই হতো। সুর বেসুর কোন বিষয় না। গান গাওয়াটাই আসল কথা।

ভাতিজা একটা ‘রবীন্দ’ সংগীত গাই। রাতের আসরে সেই সময়ের শৌখিন ডাকাত আবুল হাশেম গান ধরে …..তুই ফেলে এসেছিস কারে মন, মনরে আমার,
তাই জনম গেল শান্তি পেলি নারে মন , মন রে আমার।
গান শেষে আবুল হাশেমের দুই চোখ দিয়ে পানি পড়ে। “শান্তি পাইলাম না ভাতিজা, জীবনে শান্তি পাইলামনা”।
তার শেষোক্ত বাক্য যুগল অমাস্যার রাতে গ্রামের অন্ধকার উঠানে দুরাগত বাতাসের হাহাকারের মত শোনাল “শান্তি নাই ভাতিজা”।

পুনশ্চঃ দীর্ঘদিন পর কিছুদিন আগে আবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আবুল হাশিম্যা চাচা বাড়িতেই ছিল। (তাকে বাড়িতে খুব একটা পাওয়া যায়না। অধিকাংশ সময় জেল খানাতেই থাকে।) তাকে খুব দেখার ইচ্ছা ছিল। আমাকে সে দেখা দেয়নি। সকালে আমার জন্য আমার প্রিয় রসের পিঠা পাঠিয়েছে। শুনেছি রাত থেকেই সে কাকে নাকি মোবাইলে বকাবকি করছিল। “ ঢাকা থেইকা আমার ভাতিজা আসছে। ভাতিজার লেইগা কাইলকা সকালের মধ্যেই………
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×