somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অডিশন

২৩ শে মার্চ, ২০০৭ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

... সান্ধ্য খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি...
... বাজেটে...
... কঙ্গোয় এক বিমান দূর্ঘটনায়...

১০ সেকেন্ডের মামলা। মনিটরে চোখ রেখে পড়ে যাওয়া। কিন্তু তাতেই ১০ ঘণ্টা কাবার। পরশু থেকে শুরু হয়েছিল। আজ সম্ভবত শেষ হলো। পাবলিকের ভিড়ে ক্লোজআপওয়ান ও ফেইল!

একুশে টিভির ৮ তলায় শুধু নয়। তালায় তালায় মানুষ। নানা জাতের এবং পাতের। দৃষ্টিসুখের তো বটেই।

আমার যাওয়া হঠাতই। চিপককে ফোন দিচ্ছে গত রাত থেকেই। তাকে খোঁজ নিয়ে জানাতে হবে। ব্যাপারটা যথারীতি ইগনোর করা হবে সে জানে। তাই আশাকে দিয়ে কয়েকবার ফোন করিয়েছে। অতএব প্রতিশ্রুতি। ঠিকাছে, সকালে জানাব।
সকাল আটটায় অফিসে পা রাখতে না রাখতেই ফোনের জ্বালাতন।

একটা ঘটনা আছে অবশ্য নেপথ্যে। কয়েকদিন আগে বিডিনিউজের মোবাইল ভয়েস কাস্টিংয়ের অডিশন নিয়েছি। চিপককে এসেছিল। আমি ভাই জায়গা মতো ভীষণ পেশাদার। ওই একখানে কোনো আলগা খাতির নাই। সে বাদ পড়ায় মহা ক্ষ্যাপা। এরপর সিদ্ধান্ত নিয়েছে সে আমাকে নিউজ প্রেজেন্টার হয়েই দেখাবে। এখানে ওখানে ভর্তি হওয়ার জন্য দৌড়াচ্ছে। পুরা খোঁজ জেনে ফেরার পর ডাবল চেক। আমাকেও নাকি খোঁজ নিতে হবে! বকা দিতেই সম্পর্ক ভেঙে দেয় অবস্থা।

যাহোক। হাড়ভাঙা খাটুনি শেষে বাসায় ফিরছি ভারত-শ্রীলঙ্কা দেখব বলে। কি কুক্ষণে ফোন করেছিলাম। পেয়ে বসল। যেতে হবে। সে আবার চালাক চতুর। তার সিরিয়াল ২৩ নম্বর গ্রুপের সঙ্গে। নীচে দাঁড়িয়ে না থেকে সে উঠে গেছে উপরে ১৫ নং গ্রুপের সঙ্গে। ভালোই অডিশন। কিন্তু টিকবে না। ওই নাকি সুরের ন্যাকা আওয়াজে নিউজ প্রেজেন্টেশন হয় না।

সমস্যা হয়েছে তার খানিক আগে। ওইখানে তার অনেক হঠাৎ বান্ধবী জুটেছে। দাড়িগোফে আমাকে দেখে তারা উল্টোপাল্টা বলেছে। তার মন খুব খারাপ হয়েছে। কৌশিকের ফোনটা আসার আগপর্যন্ত সে কাঁদছিল। তাকে কি সান্তনা দিই! বললাম, কাঁদতে থাক্ ।

চান্সে আমি কয়েকজনকে কার্ড দিয়ে এলাম। আমি এখনো একটেল আর গ্রামীনের জন্য ইংলিশ ভয়েস কাস্টার খুঁজছি। কয়েকজনের সঙ্গে কথা বলে ইমপ্রেসিভ মনে হলো। বাকিটা দেখা যাক।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫২
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×