somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১ ডিসেম্বর, ১৯৭১; বুধবার

০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামায়াতে ইসলামী নেতা গোলাম আজম এদিন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করেন। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন খুব শিগগিরই পাকিস্তানে জাতীয় সরকার গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট। এসময় তিনি পূর্ব পাকিস্তান থেকে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের দাবিটি আবারও উল্লেখ করেন। একই দিন লাহোর বার সমিতির সভায় গোলাম আজম কমিউনিস্টদের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক করেন। ‘স্বাধীন বাংলাদেশ’-এর ধারণা একটি ‘ভাওতাবাজি’ এবং কমিউনিস্টরা এই ‘ভাওতা’য় সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার সিলেট রণাঙ্গন সফরে আসেন লেঃ জেনারেল নিয়াজী। এ উপলক্ষে সিলেটের স্বাধীনতাবিরোধীরা এক সম্বর্ধনার আয়োজন করে। সভায় যোগদানকারীরা যে কোন মূল্যে পূর্ব পাকিস্তান রক্ষার জন্য পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ নেয়। নিয়াজী তার ভাষণে মুক্তিকামী বাঙালীদের ‘বিভ্রান্ত’ বলে অভিহীত করে বলেন, ‘এখনো ফিরে আসার সময় আছে, কিন্তু এরপর আর ক্ষমা করা হবে না। তখন খতম করা হবে।’ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আজমল চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে ঘোষণা দেন, ‘আমরা সিলেটবাসীরা ভারতীয় হামলার বিরুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনীর সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করে যাব।’

সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী অধ্যাপক শামসুল হক এদিন চট্টগ্রামে শান্তি কমিটির সদস্য, এমএনএ, এমপিএ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বৈঠক করেন। সভায় ভারতীয় হামলার তীব্র নিন্দা করা হয়। জনগনের মধ্যে আস্থা ফেরাতে রাজাকার ও প্রতিরক্ষায় নিয়োজিত লোকদের নিয়ে একটি উচ্চক্ষমতা সম্পন্ন সমন্বয় কমিটি গঠন করতেই এই বৈঠক আয়োজিত হয়েছিল।

কাউন্সিল মুসলিম লিগ নেতা খাজা খয়েরউদ্দিনের বাসায় ছয়দলীয় নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন কাইয়ুম লিগের আবদুস সবুর খান, পিডিপির শফিকুর রহমান, কনভেনশন লিগের আখতারউদ্দিন, জামায়াতে ইসলামী নেতা শফিকুল্লাহ ও নেজামে ইসলামী নেতা আশরাফ আলী। পরে বৈঠকটি সবুর খানের বাসায় স্থানান্তর করা হয়। এতে উপনির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

ভারতীয় হামলার প্রতিবাদে খুলনায় হরতাল পালন করেন শান্তি কমিটির সদস্যরা। মৌলিক গণতন্ত্র মন্ত্রী মওলানা মোহাম্মদ ইসহাক এদিন রাজশাহী জেলা মিলনায়তনে শান্তি কমিটির সদস্য ও সরকারি-বেসরকারি কর্মচারীদের এক সমাবেশে সভাপতিত্ব করেন। এরপর পাবনায় শান্তি কমিটির এক সমাবেশেও ভাষণ দেন তিনি। নারায়ণগঞ্জের এক সভায় এএসএম সোলায়মান তার বক্তৃতায় বলেছেন নিজেদের দূর্বলতা ঢাকার জন্যই ভারত পূর্ব পাকিস্তানে হামলা চালাচ্ছে। কুমিল্লায় এক বদর সমাবেশ অনুষ্ঠিত হয় এদিন। সমাবেশে তথ্যমন্ত্রী মুজিবুর রহমান আলবদরদের জেহাদী মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন।

লেঃ জেনারেল নিয়াজী এক বিবৃতিতে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপালসহ ২২জন পুলিশ অফিসারকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব দেওয়ার জন্য ৭ ডিসেম্বর ঢাকার ৬ নং সামরিক আইন প্রশাসকের কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন।

তথ্যসূত্র : দৈনিক পাকিস্তান, পূর্বদেশ, দৈনিক আজাদ ১, ২, ৩ ও ৫ ডিসেম্বর ১৯৭১
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×