somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪ ডিসেম্বর, ১৯৭১; শনিবার

০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযোদ্ধাদের হত্যা করার সাফল্যে এদিন চট্টগ্রামে উল্লাস প্রকাশ করে মিছিল বের করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘ। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা জামাতে ইসলামী আমির শামসুদ্দিন, সেক্রেটারি আসিউল আলম, প্রাদেশিক পরিষদের সদস্যপ্রার্থী মীর মোহাম্মদ তাহের প্রমুখ। মিছিল শেষে জিন্নাহ পার্কে আয়োজিত সমাবেশে ব্ক্তারা সেনাবাহিনীর পাশে থেকে এরকমভাবে আক্রমণ চালিয়ে তথাকথিত মুক্তিযোদ্ধাদের হত্যা করার শপথ নেন।

ইসলামী ছাত্র সংঘের পূর্ব পাকিস্তান প্রধান ও আল-বদর বাহিনীর অন্যতম কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং ছাত্র সংঘের সাধারণ সম্পাদক ও আল-বদর হাইকমান্ড সদস্য মীর কাশেম আলী হানাদার হিন্দুস্তানী বাহিনীর হামলার দাতভাঙা জবাব দেবার জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানান। তারা বলেন ছাত্র সমাজ ইস্পাত কঠিন শপথ নিয়ে সেনাবাহিনীর পাশাপাশি লড়ে যাবে।

প্রেসিডেন্ট ইয়াহিয়া আজ ঘোষণা দেন আর ধৈর্য ধরার সময় নেই। এখন সময় দাতভাঙা জবাব দেবার। স্বাধীনতাবিরোধীদের আশ্বস্ত করে ইয়াহিয়া বলেন আমাদের বীর সেনানিরা অত্যন্ত দৃঢ়তা নিয়ে শত্রুর হামলা প্রতিহত করে চলেছে। এবার তারা পাল্টা আঘাত হানবে। জনগণকে শান্ত থেকে প্রতিরক্ষার ব্যাপারে নিজ নিজ কর্তব্য করে যাবার নির্দেশ দেন তিনি। আরো বলেন আল্লাহু আকবর বলে শত্রুর উপর ঝাপিয়ে পড়ার সময় এসেছে।
জামাতে ইসলামীর আমির মওলানা আবুল আলা মওদূদী প্রেসিডেন্ট ইয়াহিয়াকে আশ্বাস দিয়ে বলেছেন প্রতিটি দেশ প্রেমিক মুসলমান প্রেসিডেন্টের পেছনে আছে। ইয়াহিয়ার উদ্দীপনামূলক ভাষণের জন্য তাকে অভিনন্দন জানান মওদুদী।

শিক্ষামন্ত্রী আব্বাস আলী খান এদিন রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে বেতার ভাষণে বলেন 'পাকিস্তান, ইসলাম ও মানবতার দুশমন সাম্রাজ্যবাদী হিন্দুস্তান তার সাম্রাজ্যবাদী লিপ্সা মেটানোর জন্য অস্ত্র সজ্জিত হয়ে চারদিক থেকে পূর্ব পাকিস্তান তথা আমাদের উপর ঝাপিয়ে পড়েছে।'

বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ রহিম বিমানবাহিনী সদস্যদের শত্রুদের চরম শিক্ষা দেয়ার নির্দেশ দেন যাতে তারা ১০০ বছরেও ভুলতে না পারে।

একজন সরকারী মুখপাত্র জানান, পাকিস্তান সেনাবাহিনীকে ভারতীয় এলাকায় প্রবেশ করে শত্রু নিধনের নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যেই তারা অমৃতসর, পাঠানকোট, অবন্তীপুর, শ্রীনগর ছাড়াও রাজস্থানের উত্তরালি, হরিয়ানার আম্বালা ও উত্তর প্রদেশের আগ্রায় বিমান হামলা চালিয়েছে।

এক সরকারী নির্দেশে সকাল সন্ধ্যা কারফিউ এবং ব্ল্যাক আউট মেনে চলতে বলা হয়। সেইসঙ্গে বিমান হামলাকালে সবাইকে বেসামরিক প্রতিরক্ষাবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়।

আজ সবুর খান এক বিবৃতিতে সকল দেশ প্রেমিককে ঐক্যবদ্ধভাবে সেনাবাহিনীর পাশে থেকে যুদ্ধে অংশগ্রহনের আহ্বান জানান। তিনি বলেন মুসলমানরা কখনো পরাজিত হয়নি, এবারও হবে না। বিধর্মীদের যুদ্ধের খায়েশ চিরদিনের জন্য মিটিয়ে দেয়া হবে।

তথ্যসূত্র : দৈনিক পাকিস্তান, ইত্তেফাক, পূর্বদেশ, ৫, ৬, ৭ ডিসেম্বর ১৯৭১
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×