somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৬ ডিসেম্বর, সোমবার ১৯৭১

০৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জামাতে ইসলামীর আমির মওলানা মওদুদী এদিন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পর তাদের উদ্দেশ্যে বলেন নাস্তিক ও বিধর্মী দুশমনদের বিরুদ্ধে জেহাদ প্রতিটি মুসলমানের জন্য শরিয়তের হুকুম।

বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ায় পাকিস্তান আজ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। নুরুল আমিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাভাবিক ও সময়োচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন অস্তিত্ববিহীন ‘বাংলাদেশ’ নিয়ে ভারত পাকিস্তান ধ্বংসের ষড়যন্ত্র করছে। ভারতীয় হামলা প্রতিরোধে সেনাবাহিনীর সাফল্য কামনা করে ৭ ডিসেম্বর বিশেষ মোনাজাতে সামিল হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ভারতীয় হামলার কারণে উদ্ভুত পরিস্থিতিতে কর্তব্য নির্ধারণের জন্য গভর্নর ডঃ মালিকের সভাপতিত্বে মন্ত্রীপরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় আজ। বৈঠকে যুদ্ধ প্রচেষ্টা জোরদার করার জন্য মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে চারটি সাব-কমিটি গঠন করা হয়। অর্থমন্ত্রী আবুল কাশেম, শ্রম ও সমাজকল্যান মন্ত্রী এএসএম সোলায়মান, শিল্প ও বানিজ্য মন্ত্রী আখতারউদ্দিন আহমেদ ও স্বাস্থ্যমন্ত্রী ওবায়দুল্লা মজুমদারকে নিয়ে বেসামরিক প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়। খাদ্য ও জরুরি প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় নওয়াজেশ আহমদ, আখতারউদ্দিন আহমদ ও মওলানা মোহাম্মদ ইসহাককে। স্বাস্থ্য ও রিলিফ কমিটি গঠন করা হয় ওবায়দুল্লা মজুমদার, অধ্যাপক শামসুল হক, নওয়াজেশ আহমদ জসিমউদ্দিন ও একেএম মোশারফ হোসেনকে নিয়ে। আব্বাস আলী খান, তথ্যমন্ত্রী মজিবর রহমান ও এএসএম সোলায়মানকে নিয়ে গঠিত হয় তথ্য বিষয়ক কমিটি। এদিন এক ঘোষণায় প্রহসনমূলক উপ-নির্বাচন বাতিলের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

গভর্নরের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলী ঢাকায় এক ঘরোয়া বৈঠকে সাংবাদিকদের বলেন পাকিস্তান সেনাবাহিনী আক্রমণকারীদের অবশ্যই পরাজিত করতে সক্ষম। সেনাবাহিনীর যুদ্ধকৌশল সম্পর্কে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘দুশমনকে পছন্দমতো জায়গায় এনে আক্রমণ করাই আমাদের লক্ষ্য।’ মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানের বিভিন্ন এলাকা দখলের দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে রাও ফরমান আলী বলেন দুশমনকে ঢুকতে দেওয়া আমাদের যুদ্ধকৌশলেরই অংশ। যশোর, হিলি, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট প্রভৃতি এলাকা সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘২৫ বছর ধরে পাকিস্তান টিকে আছে, ভবিষ্যতেও থাকবে।’

তথ্যমন্ত্রী মজিবর রহমান এদিন স্থানীয় সংবাদপত্র ও বার্তা সংস্থার সম্পাদকদের সঙ্গে বৈঠকে তাদের দেশপ্রেমের আদর্শ ও ত্যাগের মহিমায় জনগণকে উদ্বুদ্ধ ও দুশমনকে পরাজিত করতে সবাই যাতে ঐক্যবদ্ধ হয় সেভাবে কাজ করার নির্দেশ দেন। এপিপির বার্তা পরিবেশক আলতাফ জাওয়ার জাতিসংঘের কর্মচারী ও তাদের পরিবারবর্গের ঢাকা ত্যাগের ব্যবস্থাকে ভারতীয় যুদ্ধবাজরা নস্যাত করে দিয়েছে বলে অভিযোগ করেন।

আজ রাজশাহীতে শান্তি কমিটির চেয়ারম্যান ও মুসলিম লিগ নেতা আয়েনউদ্দিনের নেতৃত্বে এক প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা দুশমনদের বিরুদ্ধে জেহাদে যোগদানের জন্য জনগণকে আহ্বান জানান।

তথ্যসূত্র : দৈনিক পাকিস্তান, আজাদ ৭,৮ ও ৯ ডিসেম্বর ১৯৭১


সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:১৬
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×