তুমি মোটেই মানবী নও
ভূতের মতোই চলাফেরা! নাকি পরী!
messengerএ হুটহাট যে ঢুকে পড়,
বাত ফুরোনোর আগেই উধাও, নিরুদ্দেশে
displayতে দুষ্টুমিষ্টি হাসিটুকু
লেপ্টে থাকে স্মৃতির সাথে বিদায় পরে;
কত্তো কী যে বলার ছিল- মনের কথা
কিন্তু তোমার বড্ড তাড়া!
হুড়োহুড়ির তোড়েই আমি দিশেহারা।
কুশল আগে, নাকি প্রথম মনের হদিস?
কথা শুরুহতেই তো দাও গড়াগড়ি!
আমি কী ভাড়? হেসেই তুমি কুটিকুটি!
emoticons তোমার হয়ে ভেংচি কাটে
মনকে সামাল দেওয়ার আগেই invisible
শিশির বিন্দু পদ্মপাতায় টলোমলো
তাল হারিয়ে আবার লুকোয় ভুবন গ্রামে
(প্রিয় বান্ধবী শারমীনা আমিরকে)
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



