somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাদের রক্তে মুক্ত এ দেশ (ধারাবাহিক)

২৪ শে মার্চ, ২০০৬ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

7ই মার্চ '71র সরকারী প্রেসনোট-

'গত এক সপ্তাহে প্রদেশের নানা জায়গায় সংঘর্ষে নিহত হয় 172 ও আহত হয় 358 জন। চট্টগ্রাম, খুলনা, রংপুর, যশোর ও রাজশাহীতে সংঘর্ষ হয়। 6 মার্চ '71 ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙে কয়েদীরা পলায়ন করার চেষ্টা করলে পুলিশের গুলিতে 7 জন নিহত হয়। খুলনা ও যশোরে জনতা সৈন্যবাহী ট্রেন আক্রমণ করে। রাজশাহী, খুলনা ও যশোরে টেলিফোন ভবন আক্রান্ত হয়। চট্টগ্রাম ও সৈয়দপুরে বাঙালী ও অবাঙালীদের মধ্যে দারুন সংঘর্ষ হয়। এসব কারণে শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে সামরিক বাহিনী গুলি বর্ষণ করে।'

7 মার্চ রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দাবি আদায় না হওয়া পর্যন্ত অহিংস অসহযোগ আন্দোলনের আহ্বান জানালেন। এই মর্মে 10 দফা কর্মসূচী প্রকাশিত হয়। আওয়ামী লীগের সাধারণ সমপাদক জনাব তাজউদ্দিন আহমেদ অহিংস অসহযোগ আন্দোলনকে অব্যহত রাখার আহ্বান জানিয়ে আরো 14 দফা কর্মসূচীর কথা ঘোষণা করলেন।

মজলুম জননেতা ভাসানী ও 9 মার্চ :

এইরকম উত্তপ্ত পরিস্থিতিতে 9 মার্চ '71 ঢাকার পল্টনের জনসভায় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী পূর্ব বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্বের লক্ষ্যে প্রদেশব্যাপী সংগ্রামের আহ্বান জানালেন। তিনি বাংলাদেশে জাতীয় সরকার গঠনের দাবী তুললেন। দৃপ্তকণ্ঠে ঘোষণা দিলেন, 'একদিন ভারতের বুকে গনহত্যা করিয়া, জালিয়ানওয়ালাবাগের মর্মান্তিক ইতিহাস রচনা করিয়া, অত্যাচার অবিচারের বন্যা বহাইয়া দিয়াও প্রবল পরাক্রমশালী ব্রিটিশ সরকার শেষ রক্ষায় সক্ষম হয় নাই। শেষ পর্যন্ত তাহাদের শুভ বুদ্ধির উদয় হইয়াছে। পাক-ভারত উপমহাদেশকে শত্রুতে পরিণত না করিয়া সমপ্রীতি ও সৌহার্দ্যের মধ্যে সরিয়া যাওয়াই তাহারা মঙ্গলকর মনে করিয়াছেন।...... প্রেসিডেন্ট ইয়াহিয়াকেও তাই বলি- অনেক হইয়াছে আর নয়। তিক্ততা বাড়াইয়া আর লাভ নাই। 'লাকুম দ্বীনুকুম ওয়াল ইয়া দ্বীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার'-এর নিয়মে পূর্ব বাংলার স্বাধীনতা স্বীকার করিয়া লও।.... মুজিবের নির্দেশমতো আগামী 25 তারিখের মধ্যে কোনো কিছু করা না হইলে আমি শেখ মুজিবুর রহমানের সঙ্গে মিলিয়া 1952 সালের ন্যায় তুমুল আন্দোলন শুরু করিব। খামাখা কেহ মুজিবকে অবিশ্বাস করিবেন না। মুজিবকে আমি ভালো করিয়া চিনি।' (চলবে)

সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×