somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাদের রক্তে মুক্ত এদেশ-60

২২ শে মে, ২০০৬ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ছিলাম 3 নং সেক্টরে, হঠাৎ বধ্যভূমি ঢুকল কেন বুঝলাম না! পৃষ্ঠা নং ধরে কম্পোজ করছি, তাই আপাততঃ তাল কাটছিনা। এটি সম্ভবত বাবা তার ডায়েরি থেকে তুলে ধরেছে। সূত্র সম্ভবত '72 সালের পত্রিকার ক্লিপিংস)

চট্টগ্রাম শহরের দামপাড়া গরীবুল্লাহ শাহর মাজারের পাশে একটি লোমহর্ষক বধ্যভূমি আবিষকৃত হয়েছে। প্রত্যক্ষদর্শীর মতে 30 মার্চ '71 থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অতিরিক্ত বৃষ্টির দিন ছাড়া প্রত্যেক সন্ধ্যায় কড়া মিলিটারি পাহারায় 5 থেকে 6 ট্রাক বোঝাই লোক নিয়ে আসা হতো। এই হতভাগ্যদের দিয়ে ট্রাকগুলো চলে যেত। এদের লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হতো। এদের লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে মারা হতো। তারপর অন্য একদল মিলিটারি ট্রাক নিয়ে এসে লাশগুলি বধ্যভূমি থেকে সরিয়ে নিয়ে যেত।

নিয়মিত এই হত্যাযজ্ঞের শুরুতে লাশ পুঁতবার জন্য বধ্যভূমির পাশে একটি গর্ত খোড়া হয়। মাত্র কয়েকদিনের লাশে এই গভীর গর্ত ভর্তি হয়ে গেলে সদ্য মরা লাশগুলো অন্য জায়গায় নিয়ে যাবার ব্যবস্থা করা হয়। এই গর্তে কমপক্ষে পাঁচ হাজার নর কঙ্কাল রয়েছে। ডিসেম্বরের প্রথম দিকে এখানে কয়েক'শ লোক হত্যা করা হয়েছে। রেলওয়ে, পোর্ট ট্রাস্ট এবং অন্যান্য অফিসের যেসব হতভাগ্য অফিসার নিখোঁজ রয়েছেন তাদের অনেককেই এই বধ্যভূমিতে হত্যা করা হয়েছে।

চট্টগ্রামে আরো বধ্যভূমি :

চট্টগ্রাম শহর ও শহরতলী এলাকাসহ আরো 9টি থানাতে হানাদার খানসেনারা সর্বমোট 20টি বধ্যভূমিতে বাঙালী নিধনযজ্ঞ চালিয়েছে। শহর ও শহরতলী এলাকায় 10টি বধ্যভূমির মধ্যে 8টিতে গড়ে 5 হাজার করে বাঙালীকে হত্যা করা হয়েছে বলে অনুমিত। এ ছাড়া পোর্ট এলাকা ও নেভি ব্যারাক অঞ্চলে সুদীর্ঘ 9 মাস অগনিত মানুষকে হত্যা করে কর্ণফুলি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, যার সংখ্যা খুজে বের করা সম্ভব নয়।

শহর ও শহরতলীর আমবাগান, ওয়ারলেস কলোনী ও ফয়'স লেক সহ গোটা পাহাড়তলী এলাকায় মাটির নিচে এখনও প্রায় 25 হাজার বাঙালীর মাথার খুলি পাওয়া যাবে। এছাড়া রয়েছে চাঁদগাঁও, লালখান বাজার, হালিশহর, কালুরঘাট ও পোর্ট কলোনী বধ্যভূমি। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ও সার্কিট হাউজেও হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে। গ্রামাঞ্চলে মিরেরসরাই ও সীতাকুন্ডের পাহাড়, রাউজান, পটিয়া, সাতকানিয়া ও বাঁশখালীর বনাঞ্চলে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছেন হাজার হাজার বাঙালী। সারা চট্টগ্রাম জেলাতে কমপক্ষে তিন লক্ষ বাঙালীকে হত্যা করা হয়েছে। (চলবে)
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৭
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×