একেকটা মৃত্যু একেকটা মায়ের বুক খালি করে।
মায়ের কাছে প্রতিটা সন্তান তার প্রাণের চেয়ে প্রিয়।
তার কাছে লীগ নাই, দল নাই অথবা শিবির নাই।
সে শুধুই তাঁর সন্তান, তাঁর কলিজার টুকরা।
সন্তানের মৃত্যুর পূর্বে প্রতিটা মা তাঁর জীবন দিতে প্রস্তত।
আমাদের সকলের উচিত যে কোন কাজ, এমনকি মুখ খোলার আগে একবার মায়ের মুখ স্মরণ করা।
একেকটা মৃত্যু জীবনকে করে আরও মূল্যবান ।
যে কোন হত্যাকাণ্ড তাই দুঃখজনক ও নিন্দা জানানোর দাবী রাখে।
এমন মরণ যেন না হয় আর,
মায়ের বুকফাটা দীর্ঘশ্বাস, হাহাকার
বাংলার বাতাস যেন আর না করে ভারী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

