somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্দেহ জটিল এক বউ প্রেমিকা রোগ( X(আফুদের কঠিন ভাবে প্রবেশ নিষেধ)X(

২০ শে জুলাই, ২০১০ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইলের রিংটোন বেজে উঠতেই মনিটরে চোখ রাখলাম।স্ক্রিনে মামুনের হাস্যজ্জল ছবি দেখে রিসিভ করে বললাম- রাত ২টায় না ঘুমিয়ে কি করছিস?
-আরে রাখ তোর ঘুম।তোর ভাবী রুম থেকে বের করে দিয়েছে।
-হাঃ হাঃ করে হেসে উঠে বললাম-আর তুই ছাদে বসে চাঁদকে বউ বানিয়ে নিজেকে নির্দোষ প্রমান করার ব্যর্থ চেষ্ঠা করছিস।
-কথায় কথায় ফান করা আর হাসা তোর অভ্যাসে পরিণত হয়েছে।
-ঐ হাসব নাতো কাদঁব নাকি?ভাবী নিশ্চয় কোন কারণ ছাড়া তোকে বের করে দেয়নি।
-আর বলিস না অফিস থেকে বেরুতেই রাসেল,মারুফদের সাথে দেখা।জোর করে ওদের মেসে নিয়ে গেল।সবারই একটায়,অভিযোগ বিয়ের পর বউয়ের হাতের রান্নার স্বাদ পেয়ে ওদের মেসের অখাদ্য খাওয়ার ভয়ে নাকি মেসে যায়না।সবার অভিযোগের জবাব দিতে রাতে খেয়ে আসার ঘোষনা দিয়ে সবাইকে চমকে দিয়ে আড্ডায় মেতে উঠি।জম্পেশ আড্ডা শেষে খেয়ে বাসায় ফিরতে ফিরতে রাত ১টা।মারুপের সাথে বাজি ধরে এত বেশী খেয়েছি যে ঠিক মত হাটঁতেও পারছিলাম না।বেডরুমে ঢুকতেই পারফিউমের কড়া ঘ্রানে পেট থেকে সব বেরিয়ে এল।একেতো লেট;তার ওপর বমি।তোর ভাবী সন্দেহ করে বসল মদ জাতীয় কিছু খেয়ে এসেছি।প্লিজ দোস্ত কিছু একটা কর।
-ঐ তোর বউ তোকে কয়েকদিন পরপর ওভার বাউন্ডারী মেরে ছাদে পাঠাবে আর আমাকে মোবাইলের বিল উঠিয়ে তোর বউয়ের সন্দেহ দূর করতে হবে।আমাকে পাইছসটা কি?
-তুই যখন বিয়ে কর.ি..............
মামুনকে থামিয়ে দিয়ে বললাম-তোর অবস্থা দেখে বিয়ে করার স্বাদ মঙ্ঘলগ্রহে বিসর্জন দিয়েছি।
-লেকচার রাখ।মশার কামড় আর সহ্য হচ্ছেনা।কিছু একটা কর।আমার বউতো তোকে গুরু মানে।
-ঐ হাওয়া দিবি না কইলাম।৩০মিনিট পর নিচে যাবি।দেখি সন্দেহ প্রবন নারী জাতির গর্বিত এক নারীর সন্দেহ দূর করতে পারি বলে লাইন কেটে দিয়ে ফোনবুকে ভাবীর নাম্বার খুজঁছি এমন সময় আবার মোবাইল বেজে উঠল।
মনিটরে ফারিয়ার মায়াবী চেহারা দেখে রিসিভ করে ভয়ে ভয়ে বললাম-আমার লক্ষীটি এখনও ঘুমায়নি কেন জানতে পারি।
-ডায়লগ মারবানা।কার সাথে এতক্ষন প্রেমালাপ করছিলে।আধঘন্টা ধরে নাম্বার বিজি।
মামুনের নাম বললেও বিশ্বাস করবে না তাই বললাম-না মানে গেমস খেলছিলামতো তাই।
-মিথ্যা বলতে পারনা বল কেন।গেমস খেললে নাম্বার বিজি থাকেনা।শোন,আমি তোমার চ্যাট প্রেমিকা থেকে ফেসবুক টাংকি প্রেমিকা সবগুলার ১৪গুষ্টির খবর পর্যন্ত জানি।

মিথ্যে অপবাদ শুনে রাগ হলেও নিজেকে সামলে নিলাম।বন্ধু রাজন বলে,'রাগ হলেও প্রেমিকার সাথে রাগতে নেই'।রাজনের বিশ্বাসে বলীয়ান হয়ে ভালবাসায় ফেটে যাচ্ছি এমন স্বরে বললাম-আমার স্বপ্নরানী,কল্পনার রানী,আগামী দিনের সুখের বাসর রানীর আজ কি হয়েছে আমাকে কি বলবে?

-মুখেই তোমার যত ভালবাসা।তুমি আমাকে একটুও ভালবাসনা।শোন মেয়ে দেখলেই প্রেমে পড়ার এন্ড প্রেম করার অভ্যাস ছাড় না হয় আমি ফ্যানের সাথে ঝুলব।

যে তুমি কাটাঁর ভয়ে মাছ খাওনা সে তুমি ঝুলবে ফ্যানের সাথে বলতে গিয়েও থেমে গেলাম।'প্রেমিকার কাছে মনের ভাবনার কথা বলতে নেই'।বন্ধু রামিমের বিখ্যাত উক্তিটির প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিষন্ন সুরে বলালাম-এমন কথা আর কখনও বললে তোমার আগে আমি ঝুলব।আচ্ছা লক্ষীটি এখন রাখি।
-ফোন করেছি আমি,বিল উঠছে আমার তুমি রাখতে ব্যস্ত হচ্ছ কেন কেউ বুঝি ফোনের অপেক্ষায় আছে?তা অপেক্ষামান প্রেমিকাটির নাম কি?
আছেরে ফারিয়া আছে।আমি যদি থার্ড আম্পায়ার হয়ে ভাবীর কাছে সবুজ বাতি জ্বালাতে না পারি তাহলে বেচারা মামুনকে আজ ছাদেই রাত কাঠাতে হবে।এবারও মনের কথা মনে রেখে বললাম- না এখনও খায়ি তো তাই।
-ফ্রেশ হয়ে খেয়ে ঘুমোতে যাও।ভালবাসি,ভীষন ভীষন।গুডনাইট।
-লাইন কেঠে দিয়ে বললাম-সন্দেহ নাইট।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪২
৬৬টি মন্তব্য ৬২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

×