somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অন্ধবিন্দু
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

আমার অস্তিত্ববাদ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার অস্তিত্ববাদ―
দীর্ঘদেহী দীর্ঘশ্বাসের মুঠো মুঠো অভিশাপ
অতীত হতে জন্মিয়া ফের সস্তায় বিকোবার

বধির ইচ্ছার পঙ্গু পদে বস্তুগত বসবাস
পরস্পরে অনুভূত হয় হিম গন্ধে
হেমলকেরও পিপাসিত দাস।

কেননা সবার অগোচরে গাঁথা সুচতুর কৌশল
প্রলুব্ধকারী ব্যাখ্যাতে সব অসম্ভবও সম্ভব
প্রবর্তিত প্রতিটি প্রশ্নে উন্নত মিথ্যাচার
আওড়ে গিয়েছে অজস্র কণায়;
ম্যাপল পাতায় ব্যথিত-বিষাক্ত সে লাল।।

আমার অস্তিত্ববাদ―
উদাহরণ টেনে যাচ্ছে কষে চতুষ্কোণ বিশ্বাস
চিন্তারাজির মরীচিকায় অজ্ঞাতের আহ্বান।।
আরো নিচে ফুরিয়ে যায় তেজস্ক্রিয় আভা
মাপক দেহের যাত্রাপথে ওজন বিস্তর
উবে যায় ক্রমের সহ্যসীমা...

যেভাবে,
মাছিগুলো নিবেদিত ছেঁড়া কাঁথায়, মজ্জা, মাংসে
বিরান ঝিলের তলে, তছনছ করে এপাশ ওপাশ
উত্তপ্ত আলিঙ্গনে। সুযোগ পেয়েই কালো কাক
টা জানিয়ে যায় খবর, খুব করে হাতের রেখায়
মৃত্যু মাতাল কবর- মিলতে চায় মেলাতে চায়
সাধ্য ছাড়া জীবন। এই মানুষের সারাবেলা
চিমটা দিয়ে চলে, দৃশ্যাবলীর ব্যবচ্ছেদে
দরদালানের আলাপ, কাহারবা নিজের
আড়াল, দু-হাত সেঁটে চুপিচুপি
আসবে ফিরে বাড়ি―

লেপটে থাকা মুখোশটা যে লেপটে গেছে আরো
চেনা-জানা চারিদিকের জোয়ারটা সামলানো।
গুছিয়ে রাখা নিঃশ্বাসে হায় কতটুকুই খোয়াব
ভিড় করে ছিন্নস্মৃতি ও ঢিমেতালের আওয়াজ
এসব ভেবে মগজে তার ভীষণরকম বিপাক
তারপরেতে পাশ কাটিয়ে খুলে যাবে কপাট।
গাছগাছালি সাক্ষী র’বে, বোবা বাতাস
দেখবে ফিরে, প্রাণ লুটাতে অতিথি
কার, আরও একটি রাত !

ততক্ষণে উঠবে জেগে আমার সত্তাবাদ
অতীত হতে জন্মিয়া ফের সস্তায় বিকোবার।





০৪ আশ্বিন ১৪২২
অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×