মানুষগুলো অনেক
০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উঠোন জুড়ে মানুষেরা অনেক
রোদ উঠেছে প্রখর
কেউ পুড়ছে সূর্যতাপে, কেউ দেখলো ধুলো
ত্বকের নিচে রইলো ঠাসা―রক্তের রঙ কালো।
ঝোপেঝাড়ে বাদ্যসহ গাঢ় স্বরের রণন,
হাত নেড়ে মূহূর্ত-তেই হয়ে গেলো মুঠো।
কাপঁন ধরে নম্রকোষে সামনে এলেন তিনি
এক ঘুষিতে টুঁ শব্দটি, শুকনো কণ্ঠে তাকায়!
মূঢ় ক’জন আনন্দে খুব দুঃখদায়ক কারও
কিছু আবার মোটামুটি দেখেশুনেই
এগোয়, কইবে লোকে নানান
ভেবে গুটিয়ে থাকে কেহ।
পিছন থেকে একরোখা গাছ
চিৎকারে কয় থামও।।
মিলেমিশে মতান্তরে বিবাদ ক্রমাগত
সুযোগ পেয়েই ফাঁদ বিঁধেছে
চিনতে তারে পারো ?
বাহির হতে দেখছ যারে, চোখ-নাক-মুখ আছে
কান্না পেলেও হাসছে এরা, হাসতে চেয়েও কাঁদে
কুমোর বেটার ইচ্ছেমতো, কেউ লেগেছে কাজে।
রূপ লাগিয়ে পরশু হাটে; ত- বিক্রি হয়ে যাবে!!
কেনও বাপু শুধোশুধি ফুসমন্তর সাধো।
উঠোন জুড়ে মাইট্টা পুতুল, ঘরের চালে ছায়া;
বলছে বহু-কথা। ওদের আলাপ তাজা তখোন—
ছায়া: মানুষগুলো ভীষণ একা
পুতুল: একলা থাকার মেলা ?
ছায়া: মানুষগুলো অনেক।
পুতুল: আবার মানুষের নাই দেখা!১৯ কার্তিক ১৪২২
অন্ধবিন্দু | সামহোয়্যার ইন...ব্লগ
চিত্রটি অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন