somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা শিক্ষার ভিত তৈরি করেন সেই শিক্ষকদের মর্যাদা কে দিবে?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন দফা দাবিতে গত ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর তিন ঘণ্টা এবং ১৯, ২১ ও ২২ সেপ্টেম্বর প্রতিদিন চার ঘণ্টা করে শিক্ষকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করে আজ থেকে ৩০ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। এর মধ্যে দাবি পূরণ না হলে শিক্ষকরা আগামী ১ অক্টোবর ঢাকায় মহা-অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেন ।

শিক্ষকদের তিন দফা দাবীগুলো হচ্ছেঃ

১। প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয়া,
২। সহকারী শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধি করা
৩। শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা নিরসন।

এই তিন দাবীর কোনটাই আমার কাছে অযৌক্তিক মনে হয়নি। প্রথম দাবীর আলোচনায় আসলে যেখানে ডিপ্লোমা নার্স, কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার, ইউনিয়ন ভূমি তহশিলদার ও পুলিশের এস.আই'দের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হয়, সেখানে একজন শিশুর শিক্ষার ভিত্তি তৈরি করে যে শিক্ষকরা তাদের তৃতীয় মর্যাদা পাচ্ছেন। শুধু তাই নয় তারা এই দাবিটা শুধু মাত্র প্রধান শিক্ষক জন্য দাবী করেছে। আমার জানা মতে পৃথিবীর বেশিরভাগ দেশেই শিক্ষকের মর্যাদা দেয়া হয় সর্বোচ্চ।

উল্লেখ্য, ২০০৬ সালেও সংস্থাপণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৯ তম বৈঠকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদটি ১ম শ্রেণী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরনের সুপারিশ করা হয়েছিল।

দ্বিতীয় দাবীতে তারা উল্লেখিত প্রস্তাবে জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে (টাঃ ৮০০০- ১৬৫৪০/-) অর্থাৎ ২য় শ্রেণীর মর্যাদায় উন্নীতকরনের সুপারিশ করা হয়েছে। একইভাবে প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের ১১তম গ্রেডে (টাঃ ৬৪০০-১৪২৫৫/Ñ), প্রশিক্ষণপ্রাপ্ত সহকারি শিক্ষকদের ১২তম গ্রেডে (টাঃ ৫৯০০-১৩১২৫/-) এবং প্রশিক্ষণবিহীন সহকারি শিক্ষকগনের বেতনস্কল ১৩ তম গ্রেডে (টাঃ ৫৫০০-১২০৯৫/-) উন্নীতকরনের প্রস্তাব করা হয়েছে।

সরকারী কর্মচারীদের বেতন এমনিতেই কম। স্বাভানিক নিয়মে এই বেতনে একজন মানুষের জীবনযাত্রা খুব কঠিন হয়ে যায়। হয়ত অনেকেই ভাবেন এইচ,এস,সি পাস (পূর্বে এসএসসি ছিল) তাদের সম্মানী আর কত দিবে? কিন্তু বাস্তব চিত্র ঠিক উল্টো বেশিরভাগ শিক্ষকই এখন স্নাতক ও মাস্টার্সধারী।

সরকারী সকল প্রতিষ্ঠানেই সিনিয়রটির উপর ভিত্তি করে পদোন্নতি দেয়া হয়। কিন্তু নানা জটিলতা কিংবা নতুন নিয়োগ প্রদানের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়। দেখা যায় একজন সহকারী ১৫/২০ চাকুরি করে সহকারীই থাকেন অথবা অবসর চলে যাচ্ছেন সহকারী শিক্ষক হিসাবে।

আশা করছি খুব শীঘ্রই শিক্ষকদের ন্যায্যা দাবী পুরনে সরকার ব্যবস্থা নিবেন।


এই বিষয়ে একটি সুন্দর কলাম লিখেছেন ব্লগার ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারন সম্পাদক মুনির হাসান প্রথম আলোতে। যার লিঙ্ক উনার এই পোষ্টে উল্লেখ করেছেন।

নিউজ লিঙ্কঃ
http://www.fairnews24.com/details.php?id=514
Click This Link
Click This Link
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×