বন্য প্রাণীর হাতে মরলে লাখ টাকা, রাজনৈতিক হায়েনার বেলায় কয় টাকা?
২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বড় করে দেখার জন্য
বাংলাদেশে প্রতিবছর সুন্দররনসহ অন্যান্য বনাঞ্চলের কাছের বসতিতে প্রচুর মানুষ বন্যপ্রাণীর হাতে হতাহত হয়। গতকালের খবর হচ্ছে -
বন্যপ্রাণীর আক্রমনে মারা গেলে লাখটাকা । খুব ভালো খবর। আমি ভাবছি ভিন্ন কিছু। বন্যপ্রাণীতো বন্যই। মানুষের মাঝে আ.লীগ, বিএনপি, জামায়াতের মতো দলগুলোতে যেসব হায়েনা বসবাস করে, তাদের হাতে প্রতিদিন গড়ে একটি উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যু ঘটে। যথারীতি আইনের দিকে গড়ায় এসব ঘটনা। এক পর্যায়ে রাজনৈতিক বিবেচনায় এসব মামলা বাতিলও করা হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রপতিও ক্ষমা করে দেন। বিষয়টি একটি উন্নতমানের কৌতুকের মতো।
বন্যপ্রাণীর হাতে মারা গেলে আমি লাখটাকা পাবো, আর যদি সরকারি বা বিরোধীদলীয় পশুর হাতে মারা যাই তাহলে মামলাও করতে পারবো না। সরকার বন্যপ্রাণীর অভিবাক হতে রাজি আছে কিন্তু নিজ দলীয় হায়েনাগুলোর অভিবাক হতে রাজি নেই। তারা কি বন্য প্রাণীর চেয়েও হিংস্র যে, প্রধানমন্ত্রী নিজেও মৃত্যু ভয়ে গুটিসুটি মেরে থাকেন! তাহলে জনগনের কাছে স্বীকারোক্তি দিলেই হয় যে,
"আমি আমার হায়েনাগুলোর কাছে নিরাপত্তাহীন"!! জনগন একদিনেই সব সাফ করে দেবে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন