somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাত্র অল্প কিছু লোকের জন্য ১৬ কোটি লোক হারাম কাজে নিমজ্জিত থাকবে? -৩

২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমগ্র বাংলাদেশ জুড়ে যত হারাম কাজ সংঘটিত হচ্ছে এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ১ লক্ষেরও কমসংখ্যক লোক।
টিভি, সিনেমা, নাটক, যাত্রা, খেলাধুলা, মদের ব্যবসা, সুদ, চোরাচালান, মাদক, পাচারকারী, অবৈধ মজুদদার, অবৈধ হোটেল ব্যবসা ইত্যাদি হারাম কাজের মদদ যোগায় এ অল্পসংখ্যক লোক। এদের জন্য কোটি কোটি লোক হারামে নিমজ্জিত থাকবে তা কখনো হতে পারে না।
এদেশের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামী আবহ থাকবে এটাই স্বাভাবিক। অথচ প্রায় সকলেই হারামের মধ্যে ডুবন্ত। নাউযুবিল্লাহ!
সিনেমা: “সিনেমা”, মুসলমানগণ উনাদের কাছে চরম এক ঘৃণ্য শব্দ। এ হারাম সিনেমার মাধ্যমে কোটি কোটি লোক হারামে নিমজ্জিত থাকছে।
১৯৯১ সালের হিসাব মোতাবেক বাংলাদেশে প্রায় ১২৩০টি সিনেমা হল ছিলো। ২০১০ সালে এসংখ্যা কমে ৭৪২ এ পৌঁছে। আর ঢাকা শহরের মধ্যে ছিলো ৪৪টি হল এর মধ্যে ৩৩টি চালু আছে। প্রতি বছর প্রায় শ’খানেক হারাম সিনেমা নতুন করে বের হয়। এ হলগুলোতে প্রতিদিন লাখ লাখ শিশু, কিশোর, পুরুষ-মহিলা হারাম সিনেমা দেখে। হল ছাড়াও টেলিভিশনে, ভিসিআর-এর মাধ্যমে সিনেমা দেখা হয়। নাউযুবিল্লাহ!
কিন্তু কোটি কোটি মানুষকে এ হারামের যোগান দেয় মাত্র ১২,৮৪৭ জন! এদের মধ্যে বেশিরভাগই অপেশাদার এবং সাময়িকভাবে এ হারামের সাথে জড়িত। মুসলমানের দেশে কোটি কোটি লোককে হারামের সাথে সংশ্লিষ্ট রাখছে কয়েক হাজার লোক। এ অবশ্যই আশ্চর্যের বিষয়!
হারাম সিনেমাকে ঘিরে প্রতিদিন যে কত অপরাধ সংঘটিত হয়, তার সামান্য অংশই আমরা খবরের কাগজে দেখতে পাই। আবার সিনেমা হলগুলোকে কেন্দ্র করে মাদকসহ বিভিন্ন অবৈধ ব্যবসা গড়ে উঠছে। রাস্তা-ঘাটে, বাজারে, স্কুল-কলেজের সামনে সিনেমার হারাম, অশ্লীল পোস্টারগুলো ছেয়ে থাকে; যা মুসলমানগণ উনাদের জন্য চরম বিব্রতকর।
“সিনেমা” ইসলামী শরীয়ত উনার দৃষ্টিকোণ থেকে হারাম এবং কুফরীর উৎস। অথচ মুসলমানের দেশে এ হারামের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই, বরং বিভিন্ন মহল, যারা মূলতঃ ফাসিক-ফুজ্জার এবং কাফির মুশরিকদের দালাল, তারা এর প্রচার-প্রসারে উৎসাহিত করে। নাউযুবিল্লাহ!
যদি জনগণ সিনেমা হলে যাওয়া বন্ধ করে দেয়, তাহলে তাদের সিনেমা হলগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে এবং সিনেমার প্রোডাকশনও বন্ধ হয়ে যাবে। আর এ হারাম সিনেমা বন্ধ হয়ে গেলে মুসলমানগণ অনেক পাপ থেকে সহজেই বেঁচে যাবে। এর পূর্বে সাধারণ জনগণকে এটা উপলব্ধি করতে হবে যে, “সিনেমা” ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে চরম হারাম, কুফরী এবং নিষিদ্ধ। আর সামাজিকভাবে এ হারাম সিনেমা মাদকাসক্তি, অবৈধ ব্যবসা, বখাটেপনার উৎপত্তি, নারী টিজিংয়ের সহায়ক হিসেবে কাজ করছে। ফলে এ ক্ষতিকর দিকটার কথা চিন্তা করে সামাজিকভাবেও “সিনেমা” নামক হারামের আখড়া বন্ধ করার বিষয়ে জন্য জনসচেতনতা গড়ে তোলা দরকার।
মুসলমানগণ উনাদের উচিত ছিলো “সিনেমা” নামক হারামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা এবং এ হারামকে চিরতরে এদেশ থেকে বন্ধ করে দেয়ার জন্য সরকারকে বাধ্য করা। আর সরকারিভাবে হারাম “সিনেমা”র সাথে জড়িতদের অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।
আমরা মুসলমাগণ জাতিগতভাবে সভ্য, ভদ্র, শালীন। কিন্তু সামান্য কিছু পথভ্রষ্ট লোকের জন্য ১৬ কোটি মুসলমান হারাম কাজ করবে এটা কোনো মুসলমানই সহ্য করার কথা নয়। তাই মুসলমানগণের উচিত এর বিরুদ্ধে সচেতন হয়ে সিনেমা দেখা থেকে বিরত রাখা এবং এ হারামকে বন্ধ করে দেয়া। (ইনশাআল্লাহ চলবে)

মাত্র অল্প কিছু লোকের জন্য ১৬ কোটি লোক হারাম কাজে নিমজ্জিত থাকবে?-১
মাত্র অল্প কিছু লোকের জন্য ১৬ কোটি লোক হারাম কাজে নিমজ্জিত থাকবে? -২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×