আহা বৃষ্টি
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ ডাকে
ঝুমুর ঝুমুর বৃষ্টি
টাপুর টুপুর কল কলা কল
বর্ষা রাণীর কৃষ্টি।
পুকুর ডোবা নদী নালা
জলের মেলার বাহার
বর্ষা রাণীর বাহির শাসন
হচ্ছে ঘরে আহার।
ভেন্না পাতার ছাউনি মাথায়
ছেঁড়া পটের কিশোর
দুরন্ত সব জল প্রাণীদের
যেন নতুন বাসর।
পাতায় লতায় স্নান চলে
উৎসবেরই জোয়ার
জসিমুদ্দির আসমানিদের
এমনিই খোলা দুয়ার।
চপল মেয়ে আঙ্গুল ছুড়ে
পাপড়ি মেলে চায়
মন বসে না পড়ার ঘরে
খোঁজে কিছু উপায়।
দুর্ভোগের বান ছেয়ে দেয়
অঝোর ধারার বৃষ্টি
রাজার ঘরে সবই সুখ
প্রজার মলিন দৃষ্টি।
গুড়ি বৃষ্টি,ঝোড়ো বৃষ্টি
বাহারি আহা বৃষ্টি
আবার তুমি এসো কিন্তু
অপূর্ব হে সৃষ্টি !

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুনপথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন