somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“বন্ধু তোমার বউকে একান্তে শুধু দর্শনার্থে ২ ঘণ্টা দিতে রাজী তো ?”

২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বন্ধুর সাথে আমি থাকি।আনে বলা চলে এক সাথেই থাকি।
তার আবার অনেক বন্ধু।সংখ্যা গুনতে গেলে হয়তো হিসাব রক্ষক লাগবে।যাই হউক সেই বন্ধুদের বেশীরভাগ (৯০ শতাংশ) আধুনিক মন মানসিকতা সম্পন্ন।
সবাই যখন বউ এর ছবি আপলোড দেয় তখন সে আর তার বন্ধুদের কেউ কেউ খুব মজা করে দেখে আবার কেউ কেউ রাগ আর ঘৃণা নিয়েও ভালো করে দেখে।এ নিয়ে আবার একে অপরের সাথে ফোনে গল্প স্বল্প হয়।আবার দেখে।আবার হাসি তামাশা।
এক সময় ডাইলগ শুনতাম “তোমার বউ আমার বউ,আমার বউ তোমার ভাবী”- আসলে চর্চা যখন এই তখন একজনের আর বউ নেই বউ হয়ে গেছে সকলের।
সবাই দেখছে ইচ্ছা মত।খায়েশ মিটিয়ে।তো বাকী আর কি?
জহুরুল হক নামের এক ভদ্র লোকের গল্প টা এখানে সংযুক্ত না করলে লিখাটা সম্ভবত অপূর্ণ থেকে যাবে।
তবে হা,গল্প কিন্তু গল্প নয়,বাস্তব ঘটনা।
“শ্রদ্ধেয় ওস্তাদ মরহুম হাফেয মাওলানা আনিসুর রহমান সাহেব বংশাল কেন্দ্রীয় আহলে হাদীস মসজিদ ও বংশাল পেয়ালাওয়ালা জামে মসজিদে দীর্ঘদিন খতীব ও ইমামের দায়িত্ব পালন করেছেন। এ দীর্ঘ সময়ে অনেকের সঙ্গে তার সম্পর্ক ছিল বেশ অন্তরঙ্গ। অনেক হাজী সাহেবরা তার সাথে চা নাস্তা করত, গল্প করত। তো একবার তিনি এক বংশালবাসী হাজী সাহেবকে বলছেন, মনে বড় আশা ছিল কিন্তু মনে হয় এ আশা নিয়ে মরতে হবে। এ আশা কোনদিন পুরণ হবে না।
হাজী সাহেব শুনে তো অবাক, আরে মওলানা সাহেব কন কি? যদি আমার দ্বারা সম্ভব হয় তো কন? চেষ্টা করে দেহি?
না দোস্তা তোমার কাছে চাইলে তুমি যদি আবার মাইন্ড কর?
আরে কও কি মিয়া তুমি একটা কথা কইবা আর আমি মাইন্ড করুম। কও, যা কইবা ইনশা আল্লাহ তোমার আশা পুরণ করুম।
ঠিক তো? আবার ঘুইরা তো যাইবা না?
আরে না, কইয়াই দেহ না?
তো শোন, আমার বড় আশা আমার ভাবী সাহেবানরে সুন্দর কইরা সাজাইয়া গুজাইয়া আমার সামনে বসাইয়া দিবা আর আমি একবার মন ভইরা তারে দেখুম।
দূর মিয়া, হুজুর মানুষ অইয়া এমন কথা কউ, ফাইজলামী কইরো না, চোখে পরদা দেও, আল্লা থোদার ডর কি গেছে গা?
বলে রাগ করে বসল।
আরে দোস্ত, মাইন্ড করলা, আরে আমি তো একলা ঘরে দেখতে চাইলাম, তুমি তো কালকা রাইতে সারা মহল্লার সামনে বউরে সাজাইয়া লইয়া গেলা, আমি একলা আনিসুর রহমান দেখলেই তো দোষ আর কালকা কোন ব্যাটা কোন চোখে দেখছে তার কোন দোষ হয় নাই?
এবার হাজী সাহেব চুপ।”
“বিজ্ঞান দিয়েছে বেগ”- আর বেগের পরিমাণ এত যে গাড়ির স্পিড বেশী হলে যেমন মাথার কাপড় উড়িয়ে নিয়ে যায়,চুল আর সব তেমনি সোশ্যাল মিডিয়া এতো গতিসম্পন্ন যে নুন্যতম সেন্স ও কেড়ে নিয়েছে।
সীমাবদ্ধতার দরজা ভেঙ্গে সীমালঙ্ঘনের উঠোন যেভাবে খোলা হয়ে গেছে তাতে “ভালো” শব্দটি ঘৃণার সবচেয়ে উৎকৃষ্ট সমার্থক শব্দ বলেই মনে হয়।কার্বন এই ভালোর মাঝেই কালোগুলো কোষের ঝিল্লীর মত অবস্থান করছে।
“বন্ধু তোমার বউকে একান্তে শুধু দর্শনার্থে ২ ঘণ্টা দিতে রাজী তো ?”
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×