ঘোরে ঘোরে যত কান্নার রোল
থেমে একদিন হবে অবসান
কেউ কারো নয়,কেউ কারো নয়
মরণই দেখাবে তার স্থান।
আঁখির অলক্ষ্যে কত রং
পিছু ডাকে মোহ হয়ে
মিছে সব এই জীবনের গান
অবসাদ পড়ে রহে।
আমার আমার শুধুই আমার
চাওয়ার সে কি ছুটে চলা
সবই শূন্য,ক্ষণিকের ফানুস
মৃত্যুই সত্য,চূড়ান্ত ভেলা।
ললাটের গায়ে লিখা পরিমাণ
চারিদিকে তবুও খাই খাই
শূন্য ক্বলবে বেশুমার লাগে
ভ্রুক্ষেপ তাতে কারো নাই!
একদিন সেই শিঙ্গায় ফুঁকবে
পালাবার পথ কই
“আমার আমি”-শুধুই ভ্রান্ত
আমি তো মালিক নই।
সত্য সত্য মহাসত্য ধরায়
জীবনাবসানই শেষ
অস্থিরতা সব থমকে দাঁড়াবে
কথা বলবে হিসেব নিকেশ।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





