ডাক্তার যদি কসাইই হয়
বানাও তবে কেন ডাক্তার
হবে ইঞ্জিনিয়ার নয় ডাক্তার
কানে কানে কেন এ চিৎকার!
নিজের সন্তান বানাতে ডাক্তার
কত কসরত,মেহনত
এতোই বিষ থাকে যদি তাতে
কেন তবে এত মহরত!
ডাক্তার সে তো বিধাতা নয়
মানুষেরই এক সে অংশ
সে যদি পারতোই জীবন দিতে
তবে তার তো হতো না ধ্বংস!
তার মেয়েও যায়,মারা যায়
সেও হয় চির বন্ধ্যা
জীবনের মালিক হলে সে পরে
কাদতো না সকাল সন্ধ্যা।
সুস্থ জীবনে পুস্তিকা পড়ে
নিজেকে করে নিঃস্ব
তোমরা যখন ঘুমিয়ে তখনও
সে ঢালে তার সর্বস্ব।
টাকার উকিলেও নিয়ে আসে ফাঁসী
পুলিশের হাতেও মৃত্যু
ডাক্তার কেন বলির পাঠা
দিতে হয় কৈফিয়ত নিত্য!
আঙ্গুর না পেলে আঙ্গুর টক
এ কথা সবাই জানে
হেয়ালি বিবেকে এমন করে
এনোনা বিপদ টেনে!
কসাই কসাই কসাইয়ের হাতেই
বেঁচে ফিরেছে কত প্রাণ
কলমের খোঁচায় গালি দিয়ে তারে
করো না কো অপমান।

সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৭ ভোর ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




