নীল সাগরের সবগুলো ঢেউ আছড়ে পড়ে চোখে
সুখ গুলো সব শোক হয়ে ঝরে পড়ে বুকে
উথাল পাতাল ঢেউ এর তালে খেপা জোয়ার বয়
মাঝ দরিয়ায় নাও ভাসিয়ে শুধুই মরণ ভয়।
আকাশ কালো,ঝরের আভাস,কোথায় ওরে ঠাই
রঙ্গিন কত গল্প শুনী ! সেসব কোথায় পাই?
আর কটা দিন,আর কটা দিন,কড়ি গুনি হাতে
দিন কাটে আর রাত কাটে তড়পাতে তড়পাতে।
ঋতুর পরে ঋতু আসে,দুখের পরে সুখ
ঘন মেঘের বর্ষা যাবেই,আশায় বাঁধি বুক।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৭ ভোর ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




