somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুড লাক বাংলাদেশ,গুড লাক।

১৬ ই জুন, ২০১৭ রাত ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যার যা সম্মান প্রাপ্য তাকে তা দেয়াটাই সম্মানী লোকের কাজ।চাই সে অন্যদিকে কিছু খারাপ করুক।বিশ্লেষক বলি আর সাধারণ বলি,বাস্তব বলি আর কল্পনা বলি ভারত অত্যান্ত শক্তিশালী একটি ক্রিকেট দল।শ্রেয়তর দল হিসেবে জয়টা তাদের প্রাপ্য এবং স্বাভাবিক বিচারে সেটা পেয়েছে।বাংলাদেশ মন্দ খেলেছে এ কথা বোলার অবকাশ নেই।তবে আরও ভালো খেলার ফুসরত ছিল এ কথা বলতেও দ্বিধা নেই।টস ফ্যাক্টর ছিল তা শ্রীলঙ্কা-ভারত,ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ দিয়ে প্রমাণিত।তাই এই ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই,কখনো এর পক্ষে যাবে,কখনো ওর পক্ষে।
তবে রাজনীতির ছোঁয়া যদি ক্রিকেট থেকে না সরে অদূর ভবিষ্যতে সফলতা পাওয়া মুশকিল হবে।নাসির এর মত সলিড ইনফর্ম অলরাউন্ডার কে যখন পারফরমেন্স এর পরেও বিবেচনা না করে সৌম্যের মত একজনকে আস্থার ভগবান বানিয়ে দেয়া হয় তখন ত আপনি বিপক্ষের ১১ জনের বিরুদ্ধে ১০ জন নিয়ে নামছেন আর সেখানে ব্যাকফুটে থাকা টা কি স্বাভাবিক না!
এরপর আসি সাব্বিরের কথায়।একেবারে অকার্যকর তা বলবো না,তবে সলিড প্রমাণিত মাহমুদুল্লাহ যদি বারবার রাজনীতির শিকার হয় তবে ট্যাকনিক্যলি একটা শক্তিশালী দলের বিরুদ্ধে একটা দুর্বল পরিকল্পনা নিয়ে নামছেন।
ক্যাপ্টেন মাশারাফি অবশ্যই মানুষ হিসেবে অসাধারণ কিন্তু ক্যাপ্টেন হিসেবে কি ততটাই?
মাহমুদুল্লাহ ঘরোয়া থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ম্যাচে একজন কার্যকরী অলরাউন্ডার হওয়া সত্ত্বেও তাকে স্রেফ বসিয়ে রাখা এবং ফ্রন্ট লাইন বোলারদের সবাইকে কাজে লাগাতেই হবে এমন ধারনা মাথায় রাখা কোন সাউন্ড ক্যাপ্টেনসি হতে পারে না।অস্ট্রেলিয়া মার্ক ওয়াহ,ল্যাহম্যান এদের দিয়েই অনেক সময় পুরো ওভার করিয়ে নিতো যখন এরা কার্যকরী থাকতো।কিন্তু বাংলাদেশ এখনো ফ্রন্ট লাইন বোলারদের পীর মনে করে যার সুস্পষ্ট খেসারত ছিল এশিয়া কাঁপের ফাইনাল।মাশরাফির আমলেও অনেক ম্যাচেই ফ্রন্ট লাইন বোলারদের প্রতি আস্থা ম্যাচ ডুবিয়েছে যখন পার্ট টাইম বোলাররা চাপ সৃষ্টি করছিল।অনেক দিন যাবত সাকিব একেবারেই আনকোরা টাইপ বোলিং করছে কিন্তু সে ঠিকই ১০ ওভারের কোটা পূর্ণ করছে অনায়াসেই।ব্যাক্তি মাশরাফি বস তবে ট্যাকনিক্যালি এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ।
নির্বাচকদের খামখেয়ালিপনাও তো কম না।আরাফাত সানি বয়া নাসির কি দলের অনেকের চেয়ে বেটার না?কিন্তু তাদের আলোচনা শুধু সৌম্য আর লিটন দাস কে নিয়ে।লিটন অনেক রান করতে পারে কিন্তু ট্যাকনিক্যালি সে সাউন্ড ব্যাটসম্যান না যেমনটা শাহরিয়ার নাফিস বা তুষার ইমরান কিংবা ফয়সাল হোসেন ডিকেন্স প্রমুখ ব্যাটসম্যান।উনারা রান করেন তবে ট্যাকনিক্যালি অনেক দুর্বল প্রকৃতির ব্যাটসম্যান।
ইমরান তাহির যিনি পাকিস্তান দলে চান্স পেতেন না কিন্তু সাউথ আফ্রিকার হয়ে বিশ্বের সেরা বোলার তিনি।এই দিকটি লক্ষ্য রেখে কাজ করতে হবে তবেই জোবায়ের হোসেন লিখন রা হারিয়ে যাবে না।
বাংলাদেশ রাইজিং স্টারের দল হতে যাচ্ছে তবে এখনো পা মাটিতে রেখেই চলতে হবে কারণ অনেক প্রশ্নের জবাব ঠাণ্ডা মাথায় দিতে হবে।বিশ্ববধের আকাঙ্ক্ষা হৃদয়ে কিন্তু বোর্ডের বোধের পর্যায়টা এখনো জন্মায়নি বললেই চলে।
অভিনন্দন ভারতকে,অভিনন্দন পাকিস্তানকেও।কৃতিত্ব অবশ্যই বাংলাদেশেরও কারণ পারফরমেন্স কিন্তু খারাপ ছিল না,শুধু টস ভাগ্য ফেভার করেনি এই যা!
গুড লাক বাংলাদেশ,গুড লাক।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ রাত ৩:৩২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×