somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নস্টালজিয়া

২৭ শে জুন, ২০১৭ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৮ বছরে ১৭ টি একটানা ঈদ দেশের বাইরে করলাম।দেশের ঈদের আমেজ শুধু স্বপ্নেই দেখি।ঘুম থেকে উঠে দেখি আমার রান্না করার সময় হয়েছে।সেমাই পায়েস কিছু একটা তো করতেই হয়,তাই না?
ঈদের আগের দিনের ঘোষণা,হই হুল্লোড়,ম্যাসেজ দেয়া নেয়ার তোড়জোড়,ঈদের সকালে চারদিকের মসজিদ থেকে ভেসে আসা
"আল্লাহু আকবার,আল্লাহু আকবার লা ইলাহা ইল্লালাহু,আল্লাহু আকবার,আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ" আর "ঈদ মোবারকের" মুহর্মুহ ধ্বনির স্বাদ একেকটার চেয়ে একেকটা এত চমৎকার যে ভাষায় বর্ণনা দেয়া সম্ভব না।
নতুন কাপড় বা ঘুরাঘুরি কোনটার প্রতি তেমন আগ্রহ কখনোই ছিল না কিন্তু ঈদের নামাজটা মনে হত সবচেয়ে প্রাণ ভ্রোমরা আর ঈদুল ফিতরের দিনে সকাল বেলা আলো ফুটতে থাকা অবস্থায় একটু খাওয়া ছিল অন্যতম আনন্দের।কোরবানির ঈদে গরুর ডিসেক্টিং টা অনেক কষ্টের হলেও ওটা ছিল আরেক আনন্দের মুহূর্ত।
এক সময় ইত্যাদির জন্য বা ভালো সিনেমার জন্য টান ছিল।২০০৩/০৪ এর পর থেকে টিভির প্রতি আগ্রহ তেমন ছিল না বললেই ছিল(মানে বিনোদনের প্রতি)। কিন্তু টান কমতো না পরিবেশ দেখার প্রতি।
এতদিনে অনেক কিছুই ভুলে গেছি,অনেককেই ভুলে গেছি,মা বাবা ভাই বোন এখনো কাঁদে কি না সেটা জানা হয়নি।আমার ঘর আর আমার বাসস্থান আমাকে মনে করে কাঁদে কি না তাও জানি না।সেই আমার কল্পনার ইদ কি আছে?তা না জানলেও ঈদ যে ফেইসবুকে টেক্সটিং আর পোস্টিং হয়ে গেছে তা বেশ বুঝতে পারছি।
দোকানে এখন অরগানিক সব কিছু বিক্রি করে।নর্মাল এর চেয়ে অনেক দাম বেশী।কিছু লোক নেয় অরগানিক কিন্তু বেশীর ভাগ লোকই নর্মাল জিনিষপত্র নেয়,দাম কম বলে পরিমাণে বেশী বলে।অথচ ক্যামিক্যাল মিশানো এই নর্মাল যে এবনর্মাল তা ভুলে না গেলেও ভুলে থাকার চেষ্টা করি।এটাও অনেকটা ঈদের মত হয়ে গেছে।মাঠে ময়দানে ছুটে চলা আর সেই চিল্লাচিল্লির যে স্বাদ তা ন্যাচারাল আর কার্যকরী যা আজকে অরগানিক নামে পরিচিত সেই স্বাদ খুব কম পাই আমরা।নর্মাল টেক্সটিং আর পোস্টিং এ আমাদের সব ঢেলে দিয়ে দিন শেষে খুঁজি কি পেলাম আর কি পাই নি !
স্মৃতির ঈদে আগামী দিনে কি গল্প হবে সেটাই এক বড় বিস্ময় হয়ে যাবে।
এক বড় ভাই গল্প করছিল যে আশেপাশের ৪ গ্রামে ঈদের দিন বেড়াতেন।এ যে শুধু কাল্পনিক ধরনের গল্পই হয়ে যাচ্ছে তার উদাহরণ উনি গতকাল দিনের তিন চতুর্থাংশ আমার বাসাতেই কাটিয়ে দিয়েছেন।কিন্তু পেয়েছেন পানসে এক বিকট টেস্ট।
সবকিছুর মধ্যেই বাংলাদেশ খুঁজি,চিন্তা চেতনায়,ধ্যানে জ্ঞানে এমন দেশের কথা ভেবেই প্রতিদিন যেন গেয়ে উঠি " এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি -- "
কিন্তু সম্ভিত ফিরে পেলে ফেলে আসা দেশ আর বর্তমানের দেশের পার্থক্য যখন আকাশ আর পাতাল দেখি তখন মনে হয় আবার কি ফিরে যেতে পারবো হারানো সেই আমার দেশীয় ঈদে নাকি ইদ হয়ে হারিয়ে যাবে সকল ভালোবাসার প্রাকৃতিক অরগানিক পরিবেশ?

"দেশটা আমার রক্তে কেনা
দেশটা আমার মায়ের দেনা
দেশটা আমার দুঃখী বোনের হাসি
বাংলাদেশকে আমি ভালোবাসি"
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৭ ভোর ৪:০৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×