somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোকিত শিক্ষা চাই-আলোকিত জাতি উপহার দিবো।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষার মুল কাজ কি শুধু বই মুখস্ত করা নাকি সামগ্রিক জীবনকে আলোয় আলোকিত করা!এক বাক্যে সকলেই বলবে আলোয় আলোকিত করা।কিন্তু আমরা কি আসলেই আলোয় আলোকিত করতে পারছি !
প্রতিনিয়ত শোনা যায় বাংলাদেশের মেধাবীদের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীদের ব্যাপারে বললে বড় কোন বিষয় বাদ দিয়েই যদি বলি তবে দেখা যায় ছোট্ট বাসের ভাড়ার এক দুই টাকাকে কেন্দ্র করে তাদের আশপাশ কে রণক্ষেত্র করে।এছাড়া প্রতিদিন নানা অপকর্ম প্রায় সকল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দ্বারা হয়েই থাকে বলা যায়।তবে শিক্ষার আলোতে আলোকিত হওয়া আর কতটুকু হচ্ছে যখন যতবড় শিক্ষিত ততবড় অন্ধকারের কালিমা লেপটে থাকে তাদের গায়ে।
মূলত শিক্ষা বলি আর ধর্ম বলি আর নীতি বলি আমরা অন্যের জন্য এবং কিছু তত্ত্ব কথার মাধ্যমে চালিয়ে নেয়াতেই অভ্যস্ত হয়ে গেছি কারণ আমাদের শিক্ষা বা ধর্ম বা নীতি ভাবনা সবকিছু পুঁথিগত হয়ে গেছে।
এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত শেখে।শিক্ষার দুইটা ধারা আছে,
১। প্রাতিষ্ঠানিক শিক্ষা
২। অনানুষ্ঠানিক শিক্ষা।
শিক্ষাই জাতির যে মেরুদণ্ড সে শিক্ষাকে যদি শুধুমাত্র পুঁথিগত শিক্ষাকে বুঝানো হয় তবে সেখান থেকে মেরুদণ্ড সম্পন্ন মানুষ আকৃতির একটি দেহ পাওয়া যাবে কিন্তু বিবেকের শিক্ষা শূন্য মানব থেকে মানবতা,নৈতিকতা বোধ সম্পন্ন পরিপূর্ণ মানব কখনোই পাওয়া যাবে না।
মূলত প্রাতিষ্ঠানিক শিক্ষা দক্ষতার মানোন্নয়নের জন্য প্রয়োজন পাশাপাশি তার সাথে অনানুষ্ঠানিক শিক্ষার সমন্বয় সাধন করে তবে শিক্ষার মুল রূপ পাওয়া যাবে।সেখানে বাস্তব শিক্ষা থাকবে যার ধারা শুধু করো আর করতে হবে এমন কথায় সীমাবদ্ধ না থেকে এইভাবে করে আর এইভাবে করতে হবে এমন উদাহরণ সৃষ্টির মাধ্যমে চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে।
আমরা অনেকেই অনেক কিছু জানি বা শিখেছি কিন্তু প্রয়োগের পন্থার অভাবে সকলেই হীনমন্যতায় ভুগতে ভুগতে শিক্ষিত এবং মূর্খের মধ্যে কোন পার্থক্য থাকে না।
ইউরোপে বাচ্চাদের কথা বলা শিখানো হয়,চলা শিখানো হয়,নীতি নৈতিকতা (তাদের সামাজিক পন্থা অনুযায়ী) শিক্ষা দেয়া হয়।এখানে শিক্ষা দেয়া হয় মানে তাত্ত্বিক শিক্ষা না বাস্তবিক শিক্ষা দেয়া হয়।
যেমন একটি বাচ্চাকে কেউ কিছু দিলেই মা তাকে বলতে থাকে ধন্যবাদ বল,বা বাচ্চা কোন দোষ করে থাকলে বলা হয় সরি বল কিংবা লাইনে দাঁড়ানো থাকলে লাইন মেইন্তেন করার জন্য ধৈর্য শিক্ষার চর্চা প্যারেন্টস রা যেমন নিজেরা করে বা শিক্ষকগন নিজেরা করে তেমনি বাচ্চাদের ঠিক একইভাবে শিখানো হয়। উদাহরণ হিসেবে আরও অনেক বিষয়কে টানা যায়।তবে আশা দুই একটি দিয়ে সামগ্রিক অবস্থা বুঝানোর চেষ্টা করলাম।
আমরাও এসব জানি কিন্তু প্রয়োগ করতে জানি না বলে কেউ আর হীনমন্যতায় ভুগতে ভুগতে ভালো কাজ গুলো করা হয়ে উঠে না এবং খারাপ গুলো করতে আমাদের বিবেক ও বাঁধা দেয় না কারণ ভালো কাজের অভ্যাসগত চর্চা আমাদের নেই।
ঠিক ধর্ম যেভাবে তুমি করো ধরনের হয়ে যেতে যেতে ধর্মহীন সমাজ এসে গেছে তেমনি শিক্ষাও শুধু নৈতিক কথার ফুলঝুরি হতে হতে যতবড় শিক্ষিত ততবড় শয়তান হয়ে যাওয়াটা নিয়মে পরিণত হয়ে গেছে।
পরিশেষে বলি,শিক্ষা শব্দের উৎপত্তি সংস্কৃত "সাস" ধাতু থেকে। সাধারণভাবে বলা যায় মানুষের আচরণের কাঙ্ক্ষিত, বাঞ্চিত এবং ইতিবাচক পরির্বতনই হলো শিক্ষা।এই ব্যাপারটি উপলব্ধি করতেই হবে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৩:৫২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×