somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাপ গোপন রাখা উচিত।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস এর "পাপী" গানটি কয়জন শুনেছে জানি না।
তবে চমৎকার অর্থবহ এবং ১০০ ভাগ সত্য এই গানটির প্রথম লাইনগুলো
"নিষ্পাপ আমি,কি করে বলিস?
কি করে বলিস,কোন অন্যায় আমি করি নাই?
নিষ্পাপ আমি,চোখে চোখ রেখে বল
বুকে হাত দিয়ে বল,কোন অন্যায় করি নাই,
ওঁ ভাই
ওই একজন,যার উপরে কোন উপাস্য নাই,
সেই জানে সব,তার ইশারায় সব চলছে।
আমায় একটা মানুষ দেখা যে পাপ করে নাই ?
আমায় একটা মানুষ দেখা যে পাপী না! "
কোন সন্দেহ ছাড়া গানের লাইন গুলো মানুষের জন্য ধ্রুব সত্য।
"To men is err" - মানুষ মাত্র ভুল আর ভুল মানেই পাপের একটা অংশ।সৃষ্টিকর্তার পাঠানো বিশেষ দূত যারা নবী রাসুল বলে পরিচিত তারা সরাসরি সৃষ্টিকর্তার পক্ষ থেকে পরিচালিত হয়েছে বিধায় উনারা পাপের ঊর্ধ্বে।এছাড়া স্বাধীন সকল মানুষকে নিদৃস্ট সময় পর্যন্ত স্রস্টা মানুষের আপন সত্ত্বার উপর ছেড়ে দেয়ায় মানুষ পাপ করবেই এবং সেই অর্থে প্রত্যেকেই কোন না কোন ভাবে জীবনে পাপ করেছেই।
পাপ অবশ্যই পাপের ধরন ভেদে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হয়ে থাকে।
এক সময় মানুষ পাপ করে পাপকে ঢাকতে চেষ্টা করতো,পাপ থেকে মুক্তি পেতে নিভৃতে নাজাতের প্রার্থনা করতো।
দিন যত আধুনিকতার নামে এগিয়ে যাচ্ছে মানুষ পাপ করে এসে তা গর্ব ভরে প্রকাশ করছে।বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে,চিচিং ফাঁক এর মন্ত্র দিয়েই মনে হয় মানুষের জীবনকে পশুর মত বানিয়ে দেয়া হয়েছে।পশু যেমন ১০০ ভাগ উন্মুক্ত মানুষও এখন সেই পথেই হাঁটছে।
এতে লজ্জা শরম তো কমে যাচ্ছেই,সেই সাথে আরও মানুষকে পাপী করতে উদ্ধুদ্ধ করছে এই ধরনের কর্মকাণ্ড।
আমরা কেউই পাপের ঊর্ধ্বে না,নিজদের দুর্বলতার সুযোগে আমরা অনেক জঘন্য পাপ করে ফেলেছি।তার ফয়সালা শুধুমাত্র আল্লাহ্‌র হাতে ছেড়ে দেয়া উচিত।
ইদানীং অনেক মানুষকে দেখেছি যারা প্রতিটা জঘন্য কাজ করে এসে তা খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করে।নিজেদের লজ্জা তো নেইই বরং আরও মানুষকে নির্লজ্জ করতে উৎসাহিত করে এই পাপ।
এ তো গেলো এক বিষয়।অন্য বিষয় হল একজন মুসলমান হিসেবে এই পাপ যত জায়গায় বর্ণনা হচ্ছে তত জায়গা যে হাশরের ময়দানে তার বিপরীতে সাক্ষী হিসেবে দাড়িয়ে যাচ্ছে তার বিন্দুমাত্র হুশ যদি তার থাকতো তবে হয়তো পাপ করেও মুক্তির রাস্তা খোলা থাকতো।
প্রিয় নবী (সা) বলেছেন,
“আমার সমগ্র উম্মাহ্‌ নিরাপদ, কেবল তারা ব্যতীত যারা কিনা তাদের পাপ নিয়ে দম্ভ করে বেড়ায়। তাদের কেউ যখন কোন কুকর্ম করে রাতে ঘুমাতে যায় এবং আল্লাহ্ তার পাপ গোপন রাখেন, সকালে ঘুম থেকে উঠার পর সে বলতে থাকে, “এই শোন, আমি না কাল রাতে এই এই (কুকর্ম) করেছি”। সে যখন ঘুমাতে যাই, আল্লাহ্ তার পাপ গোপন রাখেন, আর সকালে ঘুম থেকে উঠেই আল্লাহ্ যা গোপন রেখেছিলেন তা সে লোকজনের কাছে প্রকাশ করে বেড়ায়”।
[সহীহ আল বুখারী]
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত, “একজন লোক রাসূল (সা) এর নিকট আসেলেন এবং বললেন:
“হে আল্লাহ্‌র রাসূল! আমি মদিনার থেকে দূরবর্তী এক স্থানে এক মহিলার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছি। সুতরাং, আমাকে আমার প্রাপ্য শাস্তি দেন’। উমর ইবনুল খাত্তাব (রা) তখন বললেন: ‘আল্লাহ্ তো তোমার পাপ গোপন রেখেছিল, তবে কেন তুমি তা গোপন রাখলেনা?’” [সহীহ্‌ মুসলিম]
উমার(রাঃ) এর শাসনামলে এক বাবা তার মেয়ের ব্যাপারে বলতে গিয়ে বলল,আমার মেয়ে জেনায় লিপ্ত হয়েছিল,পরে সে অনুতপ্ত হয়ে আবার ইমানদার হয়ে যায় এবং এখন তার বিয়ে দিতে চাই।একজন উপযুক্ত পাত্র পেয়েছি।আমরা কি মেয়ের পূর্বের ওই সব ঘটনা ছেলেকে জানাবো?আপনার পরামর্শ চাইতে এসেছি।
উমার (রাঃ) ধমক দিয়ে বললেন,যে পাপ আল্লাহ্‌ গোপন রেখেছেন আপনি কেন সেই পাপ প্রকাশ করবেন।
লোকটি খুশী হয়ে সেখান থেকে চলে গেলো।
বারবার পাপের কথা বলতে থাকলে মানুষের অন্তর থেকে পাপের ভয় দূর হয়ে যায়। তখন পাপকে আর পাপ বলে মনেই হয়না। যে পাপের কথা বলে বেড়াতে লজ্জাবোধ করেনা, একই পাপে লিপ্ত হওয়া তার জন্য অসম্ভব কিছু নয়। আর এভাবেই সমাজে পাপ ছড়িয়ে পড়তে থাকে!
যারাই আমরা নিজেদের অন্যায়গুলো বন্ধু ভেবে বা আড্ডার ছলে অন্যদের প্রকাশ করছি কিংবা গর্বভরে আনন্দ নেয়ার জন্য প্রকাশ করছি তারা যে পাপকে নিজের জন্য "শাস্তি অবশ্যই পাওনা" হিসেবে বানিয়ে ফেলছি তারা নিজদেরকে সংযত করা উচিত এবং নিজের পাপকে সম্পূর্ণ নিজের কাছে রেখে গোপন রাখা উচিত।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×