রাজনৈতিক মেরুকরণের ফলশ্রুতিতে নতুন নতুন রাজনীতির চ্যাপ্টার দেখা দেয়া শুরু করে ২০০৯ থেকে।তেমনই একটা ভিন্ন মঞ্চ সাজিয়ে বিডিআরের হত্যাকাণ্ড থেকে শুরু করে নানা ঘটনার পর ২০১২ সালে সৃষ্টি হয় সরকারী রাজনৈতিক “বি টিম” ।
নাম দেয়া হয় “গণজাগরণ মঞ্চ”। সরকারের ইচ্ছাকে সরকারের সহায়তায়,সরকারের পরিকল্পনায়,সরকারের আদলে একটি মঞ্চ তৈরি করা হয় যাদের কাজ সরকারকে আটকে ফেলা এবং সরকারের বি টিম হিসেবেই কাজ করা।
প্রতিদিন ইমারান এইচ সরকার আর শাহবাগ মোড় এর চিত্র দেখতে দেখতে মনে হত ইমরান এইচ সরকারই বাংলাদেশ আর গণজাগরণ মঞ্চ মানেই আইন আদালত এবং সংবিধান ও সংসদ।
ক্ষমতার চরম শিখরে পৌছিয়ে কারজ হাসিলের পর ইমরান এইচ সরকার কে এক জীবন্ত শো পিস বানিয়ে দেয়া হয়েছে।
তেমন করে আবারো ২০১৮ সালের শেষদিকে মুক্তিযুদ্ধ মঞ্চ তৈরি করে দেয়া হল।ভুঁইফোড় অথচ মারাত্মক শক্তিশালী একটি দলে পরিণত হল এই সংগঠনটি।
গণজাগরণ মঞ্চের মতই আরেকটি বি টিম হয়ে উঠা এই সংগঠনটি সরকারের ইচ্ছা বাস্তবায়নের ভূমিকা পালন করে যাচ্ছে জঙ্গি স্টাইলে।
আগে ভিন্ন ভিন্ন নামে মুক্তিযুদ্ধ বিক্রি করা হলেও এইবার সরাসরি মুক্তিযুদ্ধ নামে মুক্তিযুদ্ধকে বিক্রি করা হচ্ছে।ভিন্নমতকে উগড়ে ফেলার দায়িত্ব নিয়ে চলছে তাদের কার্যক্রম।
কবে সরকারই আবার তাদের আস্তাকুরে নিক্ষেপ করবে তার দিনক্ষণ না বলা গেলেও এইভাবে প্রতিনিয়ত বি টিম যে একটি দেশকে শেষ করে দিচ্ছে তা উপলব্ধি করার সময় কখন হবে এই জাতির?
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



