বৃষ্টি-বৃষ্টি
২৮ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ ডাকে
ঝুমুর ঝুমুর বৃষ্টি
টাপুর টুপুর কল কলা কল
বর্ষা রাণীর কৃষ্টি।
পুকুর ডোবা নদী নালা
জলের মেলার বাহার
বর্ষা রাণীর বাহির শাসন
হচ্ছে ঘরে আহার।
ভেন্না পাতার ছাউনি মাথায়
ছেঁড়া পটের কিশোর
দুরন্ত সব জল প্রাণীদের
যেন নতুন বাসর।
পাতায় লতায় স্নান চলে
উৎসবেরই জোয়ার
জসিমুদ্দির আসমানিদের
এমনিই খোলা দুয়ার।
চপল মেয়ে আঙ্গুল ছুড়ে
পাপড়ি মেলে চায়
মন বসে না পড়ার ঘরে
খোঁজে কিছু উপায়।
দুর্ভোগের বান ছেয়ে দেয়
অঝোর ধারার বৃষ্টি
রাজার ঘরে সবই সুখ
প্রজার মলিন দৃষ্টি।
গুড়ি বৃষ্টি,ঝোড়ো বৃষ্টি
বাহারি আহা বৃষ্টি
আবার তুমি এসো কিন্তু
অপূর্ব হে সৃষ্টি !
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন