somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্যাক্টঃ প্রস্তুতি।

২৬ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বার্ষিক পরীক্ষা সন্নিকটে।তাই বাতেন স্যার বের হয়েছেন ছাত্রদের একটু খোঁজ খবর নিতে।
বাতেন স্যারের বাসা থেকে বের হতেই প্রথমেই শেখ বদরুলের বাসা।ছেলেটাকে নিয়ে স্যার বেশ চিন্তিত।এমনিতেই পিছনের ছাত্র।তারউপর এ বছর পড়াশোনা একদম করে নাই বললেই চলে।পাশ করে পরের ক্লাসে উঠতে পারে কি না!
- কি রে বদরুল,পরীক্ষা তো এসে গেলো।পড়ালেখার কি খবর?
-স্যার দোয়া কইরেন,এইবারের প্রস্তুতি খুব ভালো স্যার।(মনে মনে বদরুল চিন্তা করে,এমনিতেই তো ফেইল করবো তার উপর আগেই প্রস্তুতি খারাপ বললে এটা কেমন যেন অপমানজনক।)
-দোয়া তো অবশ্যই,তোরে নিয়া অনেক টেনশন।একটু মনোযোগ দিয়া পড়িস।
এই বলে স্যার হাঁটা শুরু করলো।বদরুল ব্যাট হাতে মাঠের দিকে যাচ্ছে,বিকেলটা মিস করা যাবে না।
স্যার মনে মনে ছেলেটার জন্য দোয়া করতে করতে আবরারের বাসায় চলে এসেছে।
-আবরার বাসায় আছো?
-আসসালামুয়ালাইকুম স্যার।কেমন আছেন স্যার?
-ভালো আছি,আসছিলাম পড়াশোনার খোঁজ নিতে।তুমি ক্লাশের ফার্স্ট বয়।এবারও কিন্তু ধরে রাখতে হবে।
-স্যার দোয়া করবেন আমার জন্য,খুব ভয় হচ্ছে,কিছুই মনে থাকছে না স্যার।আমি মনে হয় এইবার ফেইল করে ফেলবো।
-আরে না না,কি বল! মনে সাহস রাখো,তোমার ক্লাশ টেস্টগুলোর সব নাম্বার দেখেছি,সবগুলোতেই সর্বোচ্চ নাম্বার।আশা করি ফাইনালেও পারবা।
-স্যার অনেক দোয়া চাই,আমার মনে হচ্ছে ফেইল করে ফেলি কি না,ফেইল করলে এই মুখ কিভাবে দেখাবো!
-দোয়া করি বাবা,আমি আসি তাহলে তুমি সাহস রাখো,কোন দরকার হলে আমাকে বল।

স্যার হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে একটু ভ্রু কুচকালো।কার কি বলার কথা,আর কে কি বলল!আল্লাহ্‌ বদরুলটারে পাশ করিয়ে দিয়ো।

ফ্যাক্টঃতাবৎ দুনিয়ার প্রেসিডেন্ট করোনার প্রস্তুতি নিয়ে বুঝের অভাব এবং তার জন্য প্রস্তুতির ব্যাপক ঘাটতি বলে অকপটে বারবার স্বীকার করছে।
আমরা সেই বীরের জাতি যারা চীনে করোনা প্রকাশিত হওয়ার পর থেকেই কমপ্লিটলি প্রস্তুত।

(স্কুলে থাকতে দেখা যেত,ক্লাশের পিছনের ছাত্রগুলো সবসময় বলতো সব শেষ,প্রথমের গুলো ভয়ে বলতো কিছুই হয় নাই,হচ্ছে না,মনে থাকে না।)
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:৩১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

নদী হত্যায় সম্ভবত আপনিও জড়িত

লিখেছেন অপলক , ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪

আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।



সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব?

দুনিয়ার বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

×