-ভালবাসবে?
-না।
-কেন?
-তার উত্তর কি দিতে কি আমি বাধ্য?
-না, তা নয়।
আরো কিছুদিন পর,
-আমি সত্যিই তোমাকে ভালবাসি।
-কিছু করার নেই আমার।
-আমাকে ভালবাস।
-আপনি যেতে পারেন।
আরো বেশ কিছুদিন পর,
-লজ্জা লাগে না আপনার পিছে ঘুরতে?
-যাকে ভালবাসি তার পিছনে পিছনে ঘুরতে লজ্জা কি?
-এতো বেহায়া কেন আপনি?
-ভালবাসার জন্য না হয় একটু বেহায়া হলাম।
-বাংলা সিনেমার ডায়ালগ।
-আপনাদের ছেলেদের স্বভাব এতো বিচ্ছিরি! ছি!
-(নীরব)
-ভং ধরছেন?
-(নীরব)
-শরম বলে কিছু থাকলে আশা করি আর ফোন দিবেননা আমাকে।
বেহায়া ছেলেটি আবারো ফোন দেয় মেয়েকে এবং আবারো অপমানিত হয় মেয়ের বড় বোনের কাছ থেকে।
গভীর রাত। ফোনের ভাইব্রেশনে ঘুম ভাঙ্গে ছেলেটির।
-হ্যালো?
-একটা রিকুয়েস্ট রাখবে?
-(দীর্ঘশ্বাস) হু,বল।
-আমাকে আরেকবার প্রপোজ করবে প্লিজ?
-ভালবাসি।
ফোনের ওপাশে কান্নার অস্ফুট আওয়াজ ছেলেটি শুনতে পায় স্পষ্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


