somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষকরা কি তাদের কর্তব্য ভূলে গেছেন, নাকি শিক্ষা পদ্ধতি পরিবর্তন করেছেন...।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুলছাত্রকে হাত বেঁধে মারধর করেছেন শিক্ষক

বেনাপোল, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল হাইস্কুলের প্রধান শিক্ষকসহ তিনজন দশম শ্রেণির এক ছাত্রকে হাত-পা বেঁধে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার এ ঘটনায় আহত রমজান ব্যাপারী পাপ্পুকে (১৩) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাপ্পু বেনাপোলের ভবেরবেড় গ্রামের বাবলুর রহমানের ছেলে।

এ ঘটনায় শুক্রবার বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর না করার জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি আইন করেছে। এ আইনে মারধরের জন্য শাস্তির বিধান রয়েছে।

পাপ্পুর বাবা বাবলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেনাপোল হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা বাগেরহাটে পিকনিকে যান। সেখানে বাসের একটি আসনের কভার খোয়া গেলে শিক্ষকরা পাপ্পুকে অভিযুক্ত করেন। কিন্তু পাপ্পু অভিযোগ অস্বীকার করলেও তারা শোনেননি তা।

ওইদিনই স্কুলের কেরানি রায়হান রশি দিয়ে পাপ্পুর হাত বেঁধে লাঠি দিয়ে মারধর শুরু করেন। এক পর্যায় সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও প্রধান শিক্ষক শওকত আলীও তাকে মারতে থাকেন।

এক পর্যায় জ্ঞান হারিয়ে মাটিয়ে পড়ে গেলে শিক্ষক হাবিব ও কেরানি রায়হান তার বুকে ও গলায় পা দিয়ে চেপে রাখেন। আর প্রধান শিক্ষক লাঠি দিয়ে মারতে থাকেন।

পাপ্পুর বাবা এ ঘটনার সাথে জড়িতদের দাবি করেন।

পাপ্পুর সহপাঠীরা মারধরের দৃশ্যের ভিডিও মোবাইল ফোন সেটে ধারণ করে। পরে তারা এর সিডি শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামানের কাছে জমা দেয়।

ওয়াহেদুজ্জামান সিডিটি দেখে বলেন, “এ ঘটনা অমানবিক। এরা অসভ্য এবং শিক্ষকতা পেশায় অযোগ্য। শিক্ষা মন্ত্রণালয়ের আইন অনুযায়ী কোনো শিক্ষক শিক্ষার্থীকে বেত্রাঘাট করতে পরবেন না।

শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ জঘন্য ববর্রতায় জড়িতদের শাস্তি হওয়া উচিত। ঘটনা তদন্ত করে মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়ের (জিডি) করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক শওকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আপনারা যেভাবে বলছেন আসলে তাকে ওভাবে মারা হয়নি।

এ সময় সাংবাদিকরা ভিডিও ফুটেজের কথা বললে তিনি চুপ করে থাকেন। এরপর আর কিছু বলতে রাজি হননি।


উৎসঃ বিডি নিউজ ২৪.কম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×