somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দয়া করে আপনারা শেষবারের মত এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা রেখে দেন ।

১৩ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একেবারে হঠাৎ করেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন , কোন বাছবিচার না করেই এই রকম সিদ্ধান্ত একেবারে অমানবিক । কারণ এর সাথে অনেক ছাত্রের স্বপ্ন এবং আশা-আকাঙ্ক্ষা জড়িত সাথে আছে তাদের মা-বাবার বুক-ভরা আশা । আশ্চর্য হচ্ছেন কেন আশা ভাঙ্গবে ? সে কোন একভাবে নিলেও তো সবাইকে নেওয়া যেত না, কারো না কারো স্বপ্নতো ভাঙ্গবে । হ্যা, ঠিক কথা ! পরে এই বিষয়ে বিস্তারিত বলতেছি ।

প্রথমে দেখি কি কি যুক্তিতে ভর্তি পরীক্ষা বাতিল করা হলঃ

১ প্রশ্নপত্র ফাঁসের আশংকায় ।
২ প্রশ্নপত্র পাইয়ে দেওয়া নিয়ে অসাধু ব্যক্তিদের ব্যবসার আশংকায় ।
৩ কোচিং বাণিজ্য বন্ধের জন্য ।



১ এই বার প্রশ্ন ফাঁসের আশংকা না থাকলেও , দূর্ণীতির এক বিরাট শংকা সবার মাঝে থাকবে ।
২ প্রশ্নপত্র নয় এইবার এ-প্লাস ধারীদের চান্স পাইয়ে দেওয়া নিয়ে নেতা-পাতি নেতারা ব্যবসা করবে ।
৩ মেনে নিচ্ছি ইহা স্থায়ী ভাবে কোচিং ব্যবসা বন্ধ করবে , কিন্তু বোর্ড পরীক্ষার পূর্ববর্তী কোচিং আরো বাড়িয়ে দেবে । সবচেয়ে বড় বিষয় এই পরীক্ষা এইবারের কোচিং ব্যবসার কোন ক্ষতি করতে পারবে না, কারণ কোচিং ওয়ালারা বিশেষ করে জামাতী রেটিনা গোষ্ঠী তাদের ছাত্রদের কাছ থেকে ১২ হাজার করে পেয়ে গেছে । হঠাৎ করে মেডিকেল ভর্তি পরীক্ষা না হওয়ায় ছাত্র-ছাত্রীদের টাকা গুলো জলে গেছে । সরকার এই ক্ষেত্রে কি টাকা ফেরত এনে দিতে পারবে ?

নতুন প্রক্রিয়ায় ভর্তি এবং সৃষ্ট জটিলতাঃ

প্রথমে দেখি এ-প্লাসের সংখ্যা দুই সেশন (যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে )

এসএসসিঃ
২০০৯ সালে জিপিএ ৫ পেয়েছে = ৪৬ হাজার ৩৬৭জন
২০১০ সালে জিপিএ ৫ পেয়েছে = ৬২ হাজার ১৩৪ জন।

এইচএসসিঃ
২০১১ সালে জিপিএ ৫ পেয়েছে = ৩৯ হাজার ৭৬৯ জন
২০১২ সালে জিপিএ ৫ পেয়েছে = ৬১ হাজার ১৬২ জন

মোট ডাবল প্লাস( ২০১০ এবং ২০১২) ঃ ৫০ হাজার (ধরে নিলাম)
মোট ডাবল প্লাস( ২০০৯ এবং ২০১১) ঃ ৩০ হাজার (ধরে নিলাম)

বিগত প্রায় প্রতিটি পরীক্ষায় দেখা গেছে চান্স প্রাপ্ত ছাত্রদের ৬০% -ই ২য় বারের পরীক্ষার্থী। তাই ধরে নিলাম এইবার গত সেশনের বিশ পার্সেন( ৬০০০ জনের মত) এ-প্লাস এই বার পরীক্ষা অংশগ্রহণ করবে ।
এখন মোট ৫৬০০০ এর মধ্যে ১০০০০ হাজার অনায়াসে পাওয়া যাবে । তাদের ক্ষেত্রে অবশ্যই মার্ক দেখতে হবে এজন্য শিক্ষা বোর্ড-কে পাবলিকলী আবার মার্ক প্রকাশ করতে হবে, তা না হলে সবার মধ্যে এক ধরণের সন্দেহ কাজ করবে । শুধু শিক্ষা বোর্ড ও স্বাস্থ্য অধিদপ্তরের আভ্যন্তরিণ যোগসুত্রে রেজাল্ট পাবলিশ হলে সন্দেহ অভিশ্বাস থেকে যাবে। তাই সবচেয়ে ভাল হত সামনের বছর থেকে এই নিয়ম কার্যকর করলে, শিক্ষা বোর্ড তখন রেজাল্টের সময় গ্রেডের সাথে মার্ক ও প্রকাশ করতো ।

যাদের স্বপ্ন ভঙ্গ হবে ঃ

সেই ৬০০০ যারা ইতি মধ্যে তাদের শিক্ষা জীবনের এক বছর ড্রপট দিয়ে, বছর জুড়ে প্রস্ততি নিয়েছেন তাদের কি হবে ? তদের তো আগে কোন নির্দেশ দেওয়া হয় নি, তাদের এক বছর কে ফিরিয়ে দেবে । আরা যারা এই বার এ প্লাস পাননি কিন্তু অন্য ধরনের কোচিং বাদ দিয়ে শুধু মেডিকেল ভর্তি কোচিং করেছেন তারা কি করবে? তাদের আবার নতুন করে ভর্তি হতে হবে বিশ্ববিদ্যাল্য কোচিং-এ - আবার সেই দশ হাজার টাকা ।

আরেকটা কথা মাদ্রাসাকে বাদ দিতে হবে, কারণ এদের সিলেবাসের সাথে জেনারেলদের যথেষ্ট গড়মিল থাকবে । আর ইংলিশ মিডিয়াম তো আরো বিড়ম্বনা ওদের গ্রেডিং মার্ক বিন্যাস সম্পূর্ণ আলাদা সেখানে ও জটিলতা মোকাবেলা করতে হবে ।


সব শেষে এ কথা বলতে চাই দয়া করে, এইবার আগের নিয়মই রাখেন, অনেক ছাত্রদের হঠাৎ স্থবির করে দেবেন না, আর কোন সরকার কখনো এমন সিদ্ধান্ত নিতে পারে না । আশা করি বিষয়টি বিবেচনা করা হবে ।









সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১২ ভোর ৫:৫৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×