তুমি আর আমি
০১ লা আগস্ট, ২০১২ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয়,
জানতাম, তুমি আশা করোনি আজও আমি লিখবো! কেন যেন আমি বেশিদিন আমার দেয়া কথাগুলো রাখতে পারিনা। কতোকিছুই তো শুরু করে শেষ করে ফেলেছি, ধরে রাখতে পারিনি। এই যেমন, গান শেখা, ডায়েরী লেখা, সকাল ছয়টায় ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা, ওভার ব্রিজ ব্যাবহার করা.. কতকিছুই তো শুরু করেছি কিন্তু কিভাবে যেন থেমে গেছে সব! গতকাল থেকে রোজ তোমাকে লেখার পাশাপাশি রোজ ছবি আঁকবো তাও ভেবেছি, দেখি কতোদিন ধরে রাখতে পারি। কেমন আছো তুমি? ভালো তো? জানো, আজ অফিসটা আরো একটু তেতো লেগেছে। মনে হচ্ছে সব ছেড়েছুড়ে দেই। সাকি আপুর কথা তো তোমায় বলেছি, উনি ২৬ বছরের এক তরুনী। অসাধারন সুন্দর আর অনেক দায়িত্ব নেয়। উনাকে বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর মনে হয়। আমাকে অনেক আগলে রাখেন আপু। আমি কেন যেন পারিনা এতোটা বড় হতে.. হয়তো আমার ভেতরেই নেই এই ভালো গুনটা। আপু আমাকে এম বি এ পড়তে বলছেন উনার সাথে। কিন্তু তুমি তো জানো আমি অনার্স করেছি গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া নিয়ে, এম বি এ করে আমার বিশেষ কিছু লাভ হবে বলে মনে হচ্ছে না। তাই করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া এম বি এ এর জন্য দু লাখ টাকা খরচ করতেও কষ্ট হবে আমার। সিদ্ধান্তটা কি ভুল হলো? জানিও কিন্তু-
তোমারই
আমি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুন