লেখাটি কোমল মনের পাঠক পাঠিকাদের ঈদের আনন্দ নষ্ট করতে পারে এই ভেবে কুণ্ঠিত আছি। তবে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বা এর আগে এধরনের ঘটনার কথা স্মরণ করে ‘ এসব স্বাভাবিক’ এই ভাবনাওতো জাগতে পারে! প্রথমেই বলে রাখি, কোন সাহায্য চাওয়ার জন্য এই পোষ্ট নয়। ঘটনাটা জেনে একটা কথাই মনে হলো, বাস্তবতা কি এতোই নিষ্ঠুর - নির্মম !
শিশুটির বয়স মাত্র মাস চারেক। এই বয়সেই তার বর্তমান ঠিকানা একটি আশ্রয় কেন্দ্র। তার নাম জানে না কেউ। তবে নাম একটা আছে। মোহনা। সেটা দিয়েছে পুলিশ। সেফ হোমে হস্তান্তরের সময়। বেনামী শিশু হলেও তাকে চিনতে একটা নাম দরকার হয় যে!
ঘটনাটা এরকমঃ
ইতিমধ্যে এক মহিলা এই শিশুটির মাতৃত্ব দাবী করতে এসেছিল অসংলগ্ন কথা বলেছেন তিনি। কখনো বলেছেন স্বামীর সাথে মনোমালিন্যের জের ধরে শিশুটিকে রেখেচলে গেছেন আবার কখনো বলেছেন, কেউ তার শিশুকে অপহরন করা হয়েছে। কতৃপক্ষ তার মাতৃত্ব নিশ্চিত করতে ডিএনএ টেস্টের প্রস্তাব দিয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


