somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ আবু সিয়াম
আমি একজন ব্যর্থ মানুষ।জীবনের প্রতিটি পদে পদে ব্যর্থ হয়েছি।আমি বিশ্বাস করি একটি সফলতা একটি মানুষকে যা শিক্ষা দেয় আর যতটুকু শিক্ষা দেয় একটি ব্যর্থতা তার থেকে বহুগুন বেশি জিনিস শিক্ষা দেয়( যদি তুমি দেখতে পাও)।

লম্বত্বের রহস্য

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বয়স তখন ৭কি৮ বা এর আশে পাশেই হবে।দুপুর বেলা চেয়ারে বসে পা দুলাচ্ছি। মনের মধ্যে চিন্তা মানুষ কেমন করে লম্বা হয়? জন্মের সময় কত পিচ্চি ছিলুম। অথচ কালের ধারায় আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছি!! না, যে করেই হোক জানতে হবে কেমন করে আমি এতটুকু লম্বা হয়ে গেলাম।দিন রাত আমার একই চিন্তা। হঠাৎ মাথায় বুদ্ধি এল.... চুইঙ্গাম টান দিলে লম্বা হয়।তার মানে কী,,, আমি যে মাঝে মধ্যে ঝুলাঝুলি করি এটাই কী আমার লম্বা হবার কারন!! যাক একটা কিছু বের করতে পেরেছি।পরদিন স্কুল এ গিয়ে উৎসাহ ধরে রাখতে না পেরে জানালাম বন্ধু দের কাছে।কেউ বলল এক দম ঠিক। তা না হলে কী এক এক জন এক এক সাইজের হয় নাকি? প্রশ্ন টা আমার খুবই যৌক্তিক লাগল।আমি তো খুশিতে দশ বার খানা হয়ে যাওয়ার উপক্রম।এবার মনের মধ্যে নতুন প্রশ্ন! তাহলে আমার দেহ কী চুইঙ্গাম এর তৈরি? সাথে সাথে শরীরের বেশ কয়েক জায়গায় কামড় বসিয়ে দেখলাম। না! কিছুই বোঝা যাচ্ছে না! এক বার মনে হয় চুইঙ্গাম আবার মনে হয় না।।পড়ে গেলাম মহা বিপত্তি তে।তাই আর দেরি না করে চলে গেলাম আমার সবজান্তা মা এর কাছে।জিজ্ঞাসা করা মাত্র বেশ কয়েক হালি ঝাড়ি খেলাম। তার মধ্যে একটি তো যুগান্তকারী! এখনও মাঝে মধ্যে প্রয়োগ করা হয়।পড়া নাই লেখা নাই সারাদিন শুধু আজগুবি চিন্তা।etc....etc।যাই হোক মনে খুব দুঃখ পেলাম! আম্মু আমার যুগান্তকারী চিন্তার কোন মূল্য দিল না! এবার চলে গেলাম আমার বাসার সবজান্তা নং২ এর কাছে।আমার বড় আপু।পুরো ঘটনা খুলে বলার পর আপু হাসতে হাসতে কাহিল।প্রথম বার আম্মুর ঝাড়ি খেয়ে মনে হয়েছিল বুকটার মধ্যে কেউ চিমটি কাটছিল,এখন বড় আপুর এই নিঃশ্ঠুর হাসি দেখে মনে হচ্ছে কেউ বুক টার মধ্যে কামড় মারছে।দুঃখে প্রায় কেদে ফেলব,ঠিক তখনই আপু গম্ভীর গলায় বলল, মানুষ ঘুমের মধ্যে লম্বা হয়।তবে কোন দিন লম্বা হবে তা কেউ জানে না।।।আপুর কথা কেমন জানি সন্ধেহ জনক লাগল।কিন্তু হাতের কাছে আর কোন জ্ঞানী নেই।তাই বাধ্য হয়ে মেনে নিলাম।এখন আমার মাথায় নতুন চিন্তা! কোন রাতে আমি লম্বা হই? বেশ মাথা ঘামানোর পর চিন্তা করলাম।আমি যেদিন জন্মে ছিলাম তার ঠিক এক বছর পর যখন আমার জন্মদিন হবে তখন আল্লাহ আমার জন্মদিন এর গিফট হিসেবে একটু একটু করে লম্বা করে দেন! যাক নিজের এই আবিষ্কার আমার কাছে খুবই গর্বের লাগছিল।ঠিক তখন ই মনস্থির করলাম সামনের ৯ জানুয়ারি তে বিষয়টা সরেজমিনে experiment করতে হবে! তাই দিন নেই রাত নেই যখন সময় পাই তখন ই নিজেকে
নিজে মাপি।ইতিমধ্যে ঘরের বেশ কয়েকখানা দেয়ালে চিন্হিত করে রেখে ছিলাম, কত টুকু লম্বা আমি।যাক অবশেষে প্রতীক্ষীত রাত উপস্থিত হল।চোখে ঘুম নেই। শুধু ছটফট করছি।এপাশ ওপাশ।আমার একপাশে বাবা একপাশে মা মহা মসিবত!!কি যে করি? যাক এবার প্রশ্রাব এর বাহানায় বাথরুম এ গেলাম। আগে থেকে দেওয়া দাগ এর মধ্যে বেশ কয়েক বার মিলালাম। না হ কোন পরিবর্তন নাই।তাই শুতে গেলাম। বেশি ছটফটানির কারনে বেশ কয়েকটা ঝাড়ি খাওয়ার পর কখন যে ঘুমিয়ে গেলাম জানি না।তারপর বেশ অনেক বার ট্রাই করেছি কিন্তু পারিনি আমার আবিষ্কার কে পূর্নরুপ দিতে।আজ রাতে ও মাপামাপি চালিয়ে যাচ্ছি........
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×