পায়ে পা ঘেঁষে দূরবর্তী দোকান যেখানে চা হয় আর তাতেই ঝুলে ছিল শুকনো রুটি, এর গায়ের ছিদ্রকে তালুর স্পর্শের বিবেচনায় বেঞ্চিতে বসা বৃদ্ধমানুষের দাঁড়ির মাছি, যা কানামাছি নয়। থেমে থাকা গাড়ির কাঁচে ধুলো আর আসমা খাতুন, বিমূর্ত প্রলাপ। পরিপ্রেক্ষিতে চেয়ে নেয়া খাবার জল, এক আঁজলা সম্বোধনে লোকজন মৌমাছি, বিনোদনের প্রযুক্তিগত উৎপাদ, সমানে সমানে দুটো শপিং মল হাতাহাতি চাইছিল, কাছে দূরে উড়াল ব্রীজ, এরা অদ্ভুত ব্যস্ত ।
ছোট বাসগাড়ি মানে মানুষের গায়ে ঘাম মোছে অন্যমানুষ, আর কারো কারো কাছে টাকাকড়ি সার্বজনীন ।
আস্তাকুঁড় ছাড়া কুকুর বসেনা, আর কুকুর ছাড়া আস্তাকুঁড়, এ সূত্র নেই পদার্থবিদ্যায়, আর ভ্যাপসা দিন খারাপ, রঙের টিউব লাগবে ।
কোন পুস্তক লালসা জাগালে তা চুরিতে দোষ নেই, কেননা আমরা ডিমচোরকেও দোষ দেই । রাজপথ খুঁড়ে টাকা বের করে যোগ্য নেতা স্বাস্থ্যবান, আর আমরা ঘামে নেয়ে বাসে ঝুলে ঝুলে বাসায় ঢোকামাত্র লোডশেডিং ।
________________________________
আধুনিক আবর্জনায় সমৃদ্ধ জুতোর তলা (১)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


