________________________________________
তার প্রিয় খরগোশ দুটি একটি আরেকটিকে ঘুমাতে না দেয়
সারি সারি বারান্দা বাইরে
সারি সারি বারান্দা বাইরে
বেহেশত বাতাস সব মশারির বাইরে
ঘুরে ঘুরে চলে যায় পাশের বাড়ি
প্রেতাত্মা নখগুলো পরম যত্নে কেটে খেয়ে যাচ্ছে,
সিদ্ধান্তগুলো সেলফোনে আসে
এমন সময় ফেরেশতাদের হাতুড়ীর আওয়াজ শোনা যায়
চোখের সাদা জমিনে লাল লাল ভাইরাস
পানির বোতলে মদ, মদের গেলাসে চিঠি
আঁকাবাঁকা স্বরবর্ণেরা ব্যঞ্জন হয়ে যায়
প্রেতাত্মা নখগুলো খেয়ে যায় পুনরায়
সিদ্ধান্তগুলো সেলফোনে আসে
কাঁপার কথা সেলফোন, তবু সিদ্ধান্তগুলো যেহেতু আসে
তার প্রিয় খরগোশ দুটির একটি আরেকটিকে কামড়ে দুঃখ পায়
বেহেশত বাতাস সব মশারির বাইরে
জানলা দিয়ে অচেনা মানুষদের আঙুল দেখাবে
দাতে কাটা সুন্দর নখের আঙুল।
________________________________________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


