somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাহিন

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একদঙ্গল কাজিন আছে। ওদের মধ্যে মালিহা তাবাসসুম মাহিন আমার সব থেকে প্রিয়। বয়স ১৪। মনিপুর হাই স্কুলে ক্লাস সেভেনে পড়ছে। ওর গানের গলাটা দারুণ মিষ্টি। অসাধারণ কোমল একটা মন আছে তার। শেষবার ওর সাথে আমার যখন দেখা হয়েছিল ও তখন হাসপাতালে। আমাকে বার বার বলছিল- “ভাইয়া, হাসপাতাল আমার ভালো লাগে না। আমি স্কুলে যেতে চাই।“ এই ছোট মেয়েটা জানে না তার কি হয়েছে। আমরা তাকে জানাই নি বা জানাতে পারি নাই।

অনেক জটিল এবং লম্বা ডায়াগনিসটিক টেস্ট করে ডাক্তারেরা নিশ্চিত হয়েছেন যে মাহিনের শরীরে অস্বাভাবিক গতিতে শ্বেত রক্তকণিকা তৈরি হচ্ছে। তাই তার ইমিউন সিস্টেম কোন সংক্রমণের বিরুদ্ধে সঠিকভাবে কাজ করতে পারছে না। এই রোগটার নাম Pre Acute Lymphoblastic Leukemia (Blood Cancer)।

প্রথমে আমরা ভেবেছিলাম এর চিকিৎসার খরচ আমাদের সাধ্যের অনুকূলে। কিন্তু দেশে এবং বিদেশে করা রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকগণ আমাদের জানিয়েছেন সম্পূর্ণ ট্রিটমেন্ট প্যাকেজটা ৮০ লক্ষ টাকার কাছাকাছি। এটা আসলেই আমাদের মত মধ্যবিত্ত পরিবারের কাছে পাহাড় সমান।

মাহিন এখন ঢাকা মেডিক্যাল কলেজের বোন ম্যারো ট্রান্সপ্লেন্ট ইউনিটের প্রফেসর সালমা আফরোজের অধীনে চিকিৎসাধীন। বোন ট্রান্সপ্লেন্টের পরে তাকে কেমোথেরাপি দেয়া শুরু হবে। সম্মানিত চিকিৎসকগণ নিশ্চিত করেছেন যে যথাযথ চিকিৎসা পেলে মাহিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ। আমি বিশ্বাস করি কর্কট রোগ নামের এই ভয়ংকর শত্রুর সাথে যুদ্ধে করার মানসিক শক্তি মাহিনের আছে,শুধু আমাদেরকে তার পাশে থাকতে হবে। আসুন, আমরা আমাদের হাত বাড়িয়ে দেই এই মিষ্টি মেয়েটির জন্য-

Maliha Tabassum
SMSA-336
IBBL, Lalbagh Branch,
Dhaka

প্রবাস থেকে যারা সাহায্য করতে চান-

Maliha Tabassum Mahin
A/C No.SMSA_336
IBBL, Lalbagh Branch
SWIFT CODE: IBBLBDDH

বিকাশ নাম্বার : 01818200921 (Bangladesh Only)
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×