নাগরদোলা বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নাগরদোলা ছাড়া মেলাই যেন অসম্পূর্ণ। এটি মেলায় আগন্তুকদের আনন্দে আলাদা মাত্রা যোগ করে। মেলায় নাগরদোলায় চড়ে বিভিন্ন বয়সী মানুষ আনন্দলাভ করে। বাংলা নববষ, চৈত্র-সংক্রান্তি ও বিভিন্ন লোকজ মেলায় নাগরদোলার প্রচলন রয়েছে। নাগরদোলা তৈরি হয় শক্ত কাঠ দিয়ে। দুটো শক্ত খুটির উপর চারটি কাঠের ডানা থাকে। সেই ডানার আগার চারটি আসন সংযুক্ত করা হয়। সেগুলো যাতে ঠিকমত ঘুরতে পারে সেজন্য বিয়ারিং যুক্ত করা হয়।
প্রতিটি আসনে যাতে আরোহীরা বসার পর পড়ে না যায় সেজন্য সিটবেল্ট থাকে। সৌন্দয বাড়ানোর জন্য নানান রঙে সজ্জিত করা হয় নাগরদোলা।
বাংলাদেশে বিভিন্ন লোকজ উৎসব-পাবণে এই নাগরদোলার প্রচলন দেখা যায় বেশি। এছাড়া বিভিন্ন পাকেও এখন নাগরদোলা দেখা যায়। একটি নিদিষ্ট ফি পরিশোধ করে আরোহীরা নাগরদোলায় চড়ে। হাজার বছরের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য। বর্তমানে এসব হারিয়ে যাচ্ছে বাঙালির জীবন থেকে। এসব ঐতিহ্য সংরক্ষণ আর এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষগুলোকে ভালোভাবে এ পেশার সঙ্গে বাঁচিয়ে রাখতে না পারলে, কালের গর্ভে বিলীন হতে পারে বাঙালি অতীত ঐতিহ্য-ইতিহাস।

লেখা: হাসান ইকবাল
ছবি: গুগল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


