তোমাদের নৈ:শ্যব্দের শহরের কথা খুব মনে পড়ে
এই শহরের কানাগলির পথ পেরোলেই পুরনো ট্যাক্সি স্ট্যান্ড
পলেস্তারা খসে পড়া আদালত পাড়ার খয়েরী ভবন
তারালাপনী খুটির জঞ্জালে জড়ানো শহরে হাজারো পায়রার সংসার
প্রাণেশের সাইকেল স্টোর, রূপকের বই বিতান 'ঘাস-ফুল-নদী'
বিকেলের পাওয়া চিঠি পড়ার জন্য পাগলপারা প্রাণ গিয়ে থামে
ট্যাক্সি স্ট্যান্ডের ভাঙা লাইটের নিয়ন আলোয়
অস্পষ্ট আলোয় পড়া হতো হাজারো অক্ষর জীবন স্পন্দনের...
[সেই শহরের গল্প/হাসান ইকবাল]
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



