আজ ১৭ আগস্ট। ১৯৯৮ সালের এই দিন বিকাল বেলায় আমাদের পরম শ্রদ্ধেয় এবং খুবই প্রিয় একজন মানুষ 'আমার শ্বশুর' (দূর্ভাষীর বাবা) আমাদের সকলকে কাঁদিয়ে এ পৃথিবীর থেকে চিরবিদায় নেন।
আমার শ্বশুর যখন মারা যান তখন আমাদের বিয়ে হয়নি। কিন্তু আমাদের ২ পরিবারের চেনা জানা থাকায় তাকে খুব ভালো করেই চিনতাম। বিয়ের আগে প্রায়ই দূর্ভাষীদের বাড়িতে যাওয়ার একটা প্রবনতা ছিল আমার মাঝে, না, তখন আমাদের মাঝে কোন সম্পর্ক গড়ে ওঠেনি। দূর্ভাষী তখন সবেমাত্র ইন্টার মিডিয়েট পরীক্ষা দিয়েছে আর আমি তখন মাত্র ১০ম শ্রেণীর ছাত্রি। দূর্ভাষীদের বাড়িতে গেলে সবার আগে যে মানুষটির সাথে দেখা করতাম তিনি দূর্ভাষীর বাবা। দেখা হতেই উনার মামনি সম্বোধন শোনার জন্য কানটা যেন অধির হয়ে থাকত। এমন আন্তরিকতার সাথে কেউ যে সম্বোধন করতে পারে তা আমার বিশ্বাস ই হতে চাইত না।
জীবনে তাকে কখন ও কঁটু স্বরে কথা বরতে শুনিনি, শুনিনি কেউকে কষ্ট দিয়েছেণ বলে। কিন্তু এই অমায়িক মানুষটাকেই জীবনে পার করতে হয়েছে এক দীর্ঘ সংগ্রামী জীবনের। বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করতে যেয়ে সরকারী চাকুরীতে ইস্তফা এবং তার পরে ব্যবসা। আত্নীয় স্বজন ও ভাই বোনদের বিশ্বাসঘাতকতা রাস্তায় এনে দাড় করায় এমন মানুষটাকে।
সেখান থেকে প্রচন্ড আত্নবিশ্বাসী এই মানুষটি ঘুরে দাড়িয়েছেন, ২ ছেলে এবং ১ মেয়েকে মানুষের মত মানুষ করার আপ্রাণ চেষ্টা করেছেন। তার ২ ছেলে আজ নিজেদের জীবনে মোটামুটি প্রতিষ্ঠিত। ১ মেয়ের বিয়ে হয়েছে এবং খুব সুখেই সংসার করছে স্বামী ও ২ সন্তান নিয়ে। না মেয়ের বিয়ে তিনি দিয়ে যেতে পারেননি, সে দায়িত্ব পালন করেছে তার ২ ছেলে।
১৯৯৮ সালের ১৭ আগস্ট তিনি যখন শেষ নি:শ্বাস ত্যাগ করেন তখন ২ ছেলের হাত তার মাথার নীচে এমন সৌভাগ্যই বা ক'জনের ভাগ্যে জোটে।
আমার শ্বশুরের মৃত্যূর পর আমাদের বিয়ে হয়েছে এটা যেমন সত্য তেমনি সত্য আজও গ্রামের বাড়িতে গেলে মনে হয় তিনি আবার ও আমাকে মামানি বল এই ডাক দিলেন, আজ ও আমি বুভুক্ষের মত অপেক্ষা করি কখন শুনব তার সেই আন্তরিক মামনি ডাক।
আজকের এই দিনে সকলের কাছে তার বিদেহী আত্নার শান্তি কামনা করে দোয়া করার অনুরোধ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

