দূর্ভাষী অসুস্থ এ সংবাদ জানিয়ে পূর্বে ২ টি পোস্ট দিয়েছিলাম এবং সকলের দোয়া চেয়েছিলাম। সেই দুটি পোস্টে অনেকেই দূর্ভাষীর সুস্থতা কামনা করেছেন এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
দূর্ভাষীর বর্তমান অবস্থা খুব বেশী আশাপ্রদ মনে হচ্ছে না। মারাত্নক বিষন্নতায় ভুগছে সে। সকল টেস্টের পরে ডাক্তার দূর্ভাষীর সাথে প্রায় আধাঘন্টা একা একা কথা বলেছেন যেখানে আমাকে বা আম্মাকে থাকতে দেয়া হয়নি। ঐ দিনের পর থেকে দূর্ভাষী খুব বেশী বিমর্ষ। এর মধ্যে ১৬ তাপরিখ সফল ভাবে তার অফিসের কর্মশালা সম্পন্ন করেছে। গতকাল ৩ ঘন্টার জন্য অফিস করেছে এবং আজ ও গেছে অফিসে বলেছে লাঞ্চের ভিতর ফিরে আসবে।
ডাক্তার বিশ্রাম নিতে বললেও দূর্ভাষী অফিসে যেতে চাইলে না করছি না কারন সেখানে যদি সে কিছুটা প্রফুল্ল থাকে!
এর মধ্যে গতকাল রাতে সে ব্লগের খোজ খবর জানতে চেয়েছিল আমার কাছে, বললাম একবার উকি দিলে তো সব জানা যায়, সে বললো, এখন ই না আর ও কয়েকদিন পরে সে ব্লগে আসবে।
আমি আবার ও সকলকে ধন্যবাদ জানাচ্ছি দূর্ভাষীর সুস্থতা কামনার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

