somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতটি মারাত্মক পাপ -Seven Deadly Sins-

৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মধ্যযুগে পশ্চিমা দেশগুলোতে নৈতিকতার দিক থেকে "Seven Deadly Sins"-এর ধারণাটি খুবই জনপ্রিয় ছিল। তখন বিভিন্ন Miracle, Morality Play-গুলোতে এ পাপগুলো ছিল জনপ্রিয় characters। বর্তমানে যারা ইংরেজি সাহিত্যে অনার্স করছে তাদের জন্য এ বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। wikipedia এ পাপগুলো সম্পর্কে লিখেছে, "The 7 Deadly Sins, also known as the Capital Vices or Cardinal Sins, is a classification of objectionable vices that have been used since early Christian times to educate and instruct followers concerning fallen humanity's tendency to sin. The currently recognized version of the sins are usually given as wrath, greed, sloth, pride, lust, envy, and gluttony."-wikipedia

Christopher Marlowe রচিত জনপ্রিয় ইংরেজি নাটক Doctor Faustus-এর Act-II, Scene II-তে এ পাপগুলোকে Personification-এর মাধ্যমে চমৎকারভাবে উপস্থাপন করা হয় দর্শকদের সামনে। এ অংশটি যতবার পড়ি ততবারই খুব ভাল লাগে। ভাললাগা থেকেই আমি এটি বাংলায় অনুবাদ করে উপস্থাপন করার প্রয়াস পাচ্ছি। আমার ধারণা গভিরভাবে পড়লে এটি থেকে আসলেই কিছু শেখা যাবে।


সাতটি মারাত্মক পাপের আগমন
(লুচিফার) এখন ফসটাস, তাদের বিভিন্ন নাম ও চরিত্রিক বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে পরীক্ষা কর।
ফসটাস: প্রথম জন, তুমি কে?
অহংকার: আমি অহংকার: আমার পিতা-মাতা থাকুক সেটিকে আমি ঘৃণা করি। আমাকে তুলনা করা যায় কবি Ovid-এর flea-র সাথে; আমি সব জায়গায় যেতে পারি। কখনো কখনো ছোট পরচুলার মত আমি যুবতির ব্রুতে বসি; অথবা, হালকা পালকের মত আমি তার ঠোটে চুমো খাই। কিন্তু, ছিঃ এখানে এ কেমন গন্ধ? আমি আর একটি শব্দও উচ্চারণ করব না, যে পর্যন্ত এখানে লাল গালিচা বিছানো হচ্ছে আর মাটিকে করা হচ্ছে সুগন্ধযুক্ত।
ফসটাস: তুমি কে দ্বিতীয়?
লোভ: আমি লোভ, এক বৃদ্ধ কৃপণের ঘরে জন্ম গ্রহণ করি: এবং যদি আমার কোন ইচ্ছার কথা বলা হতো, তবে আমি আকাংখা করতাম যদি এই ঘর এবং ঘরের লোকগুলো সব সোনা হয়ে যেত, যেগুলোকে আমি তালাবদ্ধ করে আমার বুকের মধ্যে আগলে রাখতাম। সোনা আমার কাংখিত সোনা।
ফসটাস: তুমি কে তৃতীয়?
ক্রোধ: আমি ক্রোধ; আমার পিতা বা মাতা কেউই নেই: আমার বয়স যখন আধাঘন্টা তখন আমি একটি সিংহের মুখ থেকে লাফিয়ে বের হয়ে আসি; এবং সেই থেকে একজোড়া তলোয়ার দিয়ে আমি সারা বিশ্বকে উঠ-বস করাচ্ছি, আমি যখন আঘাত করার কাউকে না পাই, তখন নিজেকেই আহত করি।
ফসটাস: তুমি কে, চতুর্থ?
হিংসাঃ আমি হিংসা, একজন chimney-sweeper এবং একজন oyster-wife এর ঘরে জন্ম। আমি পড়তে পারি না, এবং তাই আমার আকাঙ্খা যদি পৃথিবীর সব বইগুলো পুড়ে যেত। আমি অন্যকারো খাওয়া পছন্দ করি না। ওহ, যদি সারা পৃথিবী জুড়ে একটি দুর্ভিক্ষ নেমে আসত এবং আমি ছাড়া সবাই মরে যেত! তারপর তুমি দেখতে আমি কতখানি মোটা হতাম। কিন্তু অবশ্যই কি তুমি বসে থাকবে আর আমি দাঁড়িয়ে? তোমার উপর গজব নেবে আসুক।
ফসটাস: ভাগ, হিংসুক reascal! তুমি কে পঞ্চম?
পেটুকঃ কে, আমি, স্যার? আমি পেটুক (Gluttony)। আমার মা-বাবা সবাই মৃত, এবং তারা আমার জন্য সামান্য কিছু রেখে গেছে; খুবই সামান্য, যেটি দ্বারা দিনে তিরিশ বার খাওয়া এবং দশবার নাস্তা করা যায়, এটি স্বাভাবিকতার থেকে অনেক কম। ও, আমি একটি royal পরিবারের জন্ম। আমার দাদা ছিল একজন Bacon of Gammon, আমার দাদী ছিল একজন Hogshead of Claret-wine; আমার নানা-দাদার বাবারা ছিল Peter Pickle-herring ও Martin Martlemas-beef; ও কিন্তু আমার দাদার মা ছিলেন একজন jolly gentlewoman, এবং প্রতিটি ভাল শহর ও নগরীতে ছিলেন well-beloved, তাঁর নাম ছিল Mistress Margery March-beer। এখন ফসটাস, তুমি আমার সবই শুনেছ, তুমি কি আমাকে একবেলার জন্য নিমন্ত্রণ করবে?
ফসটাস: না, আমি তোমাকে ঝুলন্ত দেখতে চাই; তুমি আমার সব খাবার খেয়ে ফেলবে।
পেটুক: তাহলে শয়তানরা তোকে মৃত্যুদন্ড দিক।
ফসটাস: তোকে মৃত্যুদন্ড দিক, পেটকু! তুমি কে, ষষ্ঠ?
অসলতা: আমি অলসতা। আমি একটি রৌদ্রজ্জ্বোল সৈকতে জন্মগ্রহণ করি যেখানে আমি সবসময়ের জন্য শুয়ে ছিলাম; এবং তুমি সেখান থেকে এনে আমাকে great injury করেছ; পেটুক এবং লাম্পট্যকে মিলে আমাকে আবার সেখানে রেখে আসতে দাও। আমাকে একটি রাজ্য দেয়া (a king's ransom) হলেও আমি আর একটিও কথা বলতে রাজি নই।
ফসটাস: তুমি কে, Mistress Minx, সপ্তম জন?
লাম্পট্য (Lechery): কে, আমি, স্যার? আমার নামের প্রথম অক্ষর শুরু হয় L দিয়ে।
লুসিফার: নরকে চলে যাও, নরকে! [পাপদের প্রস্থান]


সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১:৪০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×