
জীর্ণ ৯ নাম্বার বাসে বসে বালক মন আমার স্বপ্নজাল বুনে যায়, একের পর একের, মাইলের পর মাইল। ক্লান্ত মন ঘুমের ঘোরে প্রশ্ন করে, আর কত মাইল পাড়ি দিতে হবে? জানি, মাইলের নির্দিষ্ট কোনো সীমারেখা নাই...। অন্ধের মত পথচলি তাই। নিজের অস্তিত্বের সাথে মিশে আছে অপ্রাপ্তি, ভাঙ্গাগড়া, অপ্রাপ্তি........ তুই! বহু অপ্রাপ্তির প্রাপ্যতার মাঝেও ভর দুপুরে বালক মন জীর্ণ লোকাল বাসের ভরাট পেটে বসে ঘার্মাত্ব চোখে আশার আলো জ্বালে, ভালোবাসে, সাহস করে! কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড- অক্সিজেনের সাথে মিলেমিশে একাকার হয়ে ওঠে তখন। আমি দ্বিধান্বিত হই, কাকে গ্রহণ করছি আমি? অক্সিজেন, কার্বন মনোক্সাইড নাকি কার্বন ডাই অক্সাইড! আমি রোবট হয়ে যাচ্ছি দিনকে দিন, আমাকে বাঁচতে শেখা। আমি বাঁচতে চাই, বাঁচতে চাই বিশুদ্ধতায়, বাঁচতে চাই নির্ভেজাল, বাঁচতে চাই সজীবতায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



