বগুড়ার আদমদীঘি উপজেলার ডুমুরী গ্রামে বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসীরা শিরিনা আক্তার (২৫) নামের এক নারীর দু’পায়ের রগ কেটে দিয়েছে। সেই সঙ্গে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালিয়েছে তারা।
আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে আদমদীঘি ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিরিনার বাবা আজিজার রহমান উন্মোচনডটকমকে জানান, শিরিনা আক্তারের সাথে সম্প্রতি আদমদীঘির তালশন গ্রামের আব্দুল করিমের ছেলে সোহেল ইবনে করিমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাদের বিয়েও হয়। বিয়ের কিছুদিন পর গত রমজান মাসের শেষের দিকে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিলে তাদের বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিরিনা ও তার ভাই মামুন বাসায় ছিল। বিকেল ৫টা দিকে শিরিনা বাসার কাজকর্ম করতে বাহিরে এলে সন্ত্রাসীরা তাদের লেবুর গাছতলায় শিরিনা আক্তারকে একা পেয়ে তার দু’টি পায়ের রগ কেটে ফেলে। এরপর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। এ সময় শিরিনার চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এর কিছুপর তার ভাই মামুন এসে শিরিনাকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে প্রতিবেশীদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যায়।
ছোট ভাই মামুন জানান, পূর্ব শত্রুতার কারণে তার হামলা চালানো হয়েছে।
তিনি আরো জানান, যারা এই নির্মমতা চালিয়েছে তাদেরকে সনাক্ত করা গেছে।
আদমদীঘি থানার ওসি তোজাম্মেল হক হাসপাতালে শিরিনা আক্তারকে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উন্মোচনডটকম থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



