কমান্ডার দেইফ বেঁচে আছেন; নেতৃত্ব দিচ্ছেন: হামাস
২১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসামের প্রধান কমান্ডার মুহাম্মাদ দেইফ বেঁচে আছেন। হামাসের পক্ষ থেকে আজ (বুধবার) এ ঘোষণা দেয়া হয়েছে।
গতকাল (মঙ্গলবার) ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় দেইফের ২৭ বছর বয়সী স্ত্রী উইদা ও সাত মাসের শিশু ছেলে আলী দেইফ শহীদ হয়েছে। এ ঘটনার পর থেকে কমান্ডার দেইফের বেঁচে থাকা নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল।
এ সম্পর্কে হামাসের কাসসাম ব্রিগেড আজ স্পষ্ট করে বলেছে, আমাদের কমান্ডার দেইফ বেঁচে আছেন এবং তিনি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।
মুহাম্মাদ দেইফের পরিবার যে ভবনে বাস করত সে ভবন গতকাল ইসরাইলের বিমান হামলায় মাটির সঙ্গে মিশে গেছে।
এর আগে, ইসরাইলের পাঁচ দফা হত্যাপ্রচেষ্টা থেকে বেঁচে গেছেন মুহাম্মাদ দেইফ। বার বার হামলা থেকে বেঁচে গিয়েও তিনি শক্ত হাতে হামাসের সামরিক শাখার নেতৃত্ব দিয়ে চলেছেন এবং তিনি ইসরাইল সরকার ও সেনাবাহিনীর কাছে এক আতঙ্কে পরিণত হয়েছেন।
এবারের গাজা যুদ্ধের সময় প্রথমবারের মতো দেইফের জীবনী অনেকটা বিস্তারিতভাবে প্রকাশ হয় গণমাধ্যমে এবং তাতে বিশ্বব্যাপী সাড়া পড়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও ঝড় ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্তের হামাস সমর্থকরা রীতিমতো মুহাম্মাদ দেইফের ভক্তে পরিণত হয়। অনেকের কাছে সাড়া জাগানো গোয়েন্দা সিরিজের ‘জীবন্ত নায়ক’ বলে চিহ্নিত হন কমান্ডার মুহাম্মাদ দেইফ।#
View this link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুনইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন