somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইরানে ভূপাতিত ইসরাইলি ড্রোনের ভিডিও ফুটেজ প্রকাশ

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইরানে ভূপাতিত ইসরাইলি ইহুদিবাদী ইসরাইলের পাইলটবিহীন গোয়েন্দা বিমান বা ড্রোনের ফুটেজ প্রকাশ করেছে ইসলামি রেভ্যুলুশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি।

রোববার আকাশ প্রতিরক্ষা ইউনিট বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ড্রোনটিকে বিধ্বস্ত করে আইআরজিসি। ইহুদিবাদী ইসরাইল রাডার ফাঁকি দিতে সক্ষম এ ড্রোনটি ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত নাতাঞ্জ পরমাণু স্থাপনার আকাশে পাঠিয়েছিল। কিন্তু নাতাঞ্জের আকাশে ঢোকার আগেই আইআরজিসি এটিকে শনাক্ত করে ভূপাতিত করে।

রেভ্যুলুশনারি গার্ড বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই কুচক্রি পদক্ষেপে আবারো ইহুদিবাদী ইসরাইলের হঠকারি মানসিকতার প্রমাণ পাওয়া গেল। এর মাধ্যমে অবৈধ রাষ্ট্র ইসরাইল নিজের কলঙ্কজনক অতীতকে আরো বেশি কালিমালিপ্ত করল। আইআরজিসি আরো বলেছে, ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসরাইলের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করবে রেভ্যুলুশনারি গার্ড বাহিনী।

এর আগে, ২০১১ সালের ৬ ডিসেম্বর ইরানের সশস্ত্র বাহিনী আরকিউ-১৭০ মডেলের চালকবিহীন একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল। আফগানিস্তান থেকে মার্কিন ড্রোনটি ইরানের আকাশসীমায় ঢুকে পড়লে ইরানের সশস্ত্র বাহিনীর ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। পরে দূর নিয়ন্ত্রণের সাহায্যে ড্রোনটি অক্ষত অবস্থায় মাটিতে নামিয়ে আনেন ইরানি বিজ্ঞানীরা।

এরপর ২০১২ সালেই ইরানি বিজ্ঞানীরা ঘোষণা করেন লকহিড মার্টিন কোম্পানির তৈরি ড্রোনটির প্রযুক্তি হস্তগত করেন তারা। সে ঘোষণার প্রায় দুই বছর পর চলতি বছরের ১১ মে এ প্রযুক্তিতে তৈরি নতুন ড্রোনের মোড়ক উন্মোচন করে তেহরান।

২০১২ সালে যখন ইরানি বিজ্ঞানীরা জানান, তারা আরকিউ-১৭০ ড্রোনের প্রযুক্তি রপ্ত করেছেন তখন ওয়াশিংটন বলেছিল, ইরান মিথ্যা দাবি করছে। ওয়াশিংটনের সে দাবির জবাব দিতে ইরানি প্রকৌশলিরা আটক মার্কিন ড্রোনটি দিয়ে তোলা গোয়েন্দা ছবি প্রদর্শন করেন। ড্রোনটির পেটের নীচে রাখা শক্তিশালী ক্যামেরা দিয়ে ইরান সীমান্ত থেকে আফগানিস্তানের ৪২০ কিলোমিটার ভেতরে কান্দাহার বিমান ঘাঁটির যে ছবি ও ভিডিও চিত্র তোলা হয়েছিল তা প্রদর্শন করেন ইরানি বিজ্ঞানীরা।


View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×