৩০ বছর কারাভোগ করার পর ২ মার্কিন নাগরিককে নির্দোষ ঘোষণা
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুন করার দায়ে অভিযুক্ত দুই মার্কিন নাগরিক ৩০ বছর জেল খাটার পর নির্দোষ প্রমাণিত হয়েছেন। ডিএনএ পরীক্ষায় সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের জন্য অন্য এক ব্যক্তি দায়ী হওয়ার পর আলোচিত দুই ব্যক্তি নির্দোষ প্রমাণিত হন।
১৯৮৩ সালে নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ১১ বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন হেনরি ম্যাককলাম ও লিওন ব্রাউন। তখন থেকে গত ৩০ বছরেরও বেশি সময় ধরে জেল খাটেন তারা। মঙ্গলবার মার্কিন বিচারপতি ডগলাস স্যাসার ৫০ বছর বয়সি ম্যাককলাম ও ৪৬ বছর বয়সি ব্রাউনকে নির্দোষ ঘোষণা করে তাৎক্ষণিকভাবে তাদেরকে মুক্তির নির্দেশ দিয়েছেন।
নর্থ ক্যারোলিনার রবসন কাউন্টিতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল ১১ বছর বয়সি সাবরিনা বিউই। এ হত্যাকাণ্ডের দায়ে ম্যাককলামকে মৃত্যুদণ্ড ও তার সৎ ভাই ব্রাউনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এসব দণ্ড মাথায় নিয়ে গত তিন দশক তারা কারাবাস করেন।
এ সম্পর্কে গত ২০ বছর ধরে ম্যাককলামের আইনজীবীর দায়িত্ব পালনকারী অ্যাটর্নি কেন রোজ বলেছেন, ‘দু’টি বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে এমন এক অপরাধে কারাগারে নিক্ষেপ করা হয় যার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এটি আমাদের বিচার ব্যবস্থার একটি ভয়াবহ ত্রুটি। আরো ভয়াবহ বিষয় হলো সেই দুই শিশুকে ৩০টি বছর বিনা অপরাধে কারাভোগ করতে হলো।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন