
আজ সে তরুণের গল্প কিংবা সে তরুণীর গল্প,যে যাই বলুক তার কাছে আজ ভালোবাসা দিবসের গল্প,ভালোবাসার মানুষ টার সাথে চায়ের আড্ডায় কাটিয়ে দেবে তার ভালোবাসা দিবসের এক সন্ধ্যা,মনে হবে যেন হাজার বছর পরে পৃথিবীর বুকে কোন এক সন্ধ্যায় শুধু তারা দুজন।এমন দিনের অপেক্ষায় তারা থাকে ভালোবাসার অন্যরকম স্বাদের অপেক্ষায়।
আবার কেউবা হয়তো ভালোবাসার সংজ্ঞাটাকে নিয়ে যাবে অন্য কোথাও,হাজার বছরের সবচেয়ে আকাঙ্খিত দিন মনে করে ভালোবাসাটাকে দেবে অন্য মাত্রা।
আবার হয়তো তাদের মধ্যেই কেউ,যারা প্রেম করতে করতে,ভালবাসতে বাসতে কখনোই ক্লান্ত হয়না,তাদের ভালবাসার দিনগুলোর মধ্য থেকে একটা দিন কাটিয়ে দেবে অসহায়দের ভালোবসে।
ঠিক তখনই হয়তো একঝাক মানুষ জীবনের উন্মাদনাকে ভালোবেসে ভালোবাসা হারিয়ে ফেলবে কোন রঙ্গীন পানীয়ের বোতলে ,কিংবা অন্য কোথাও,যেখানে ভালোবাসা ভুলে যাবে কয়েক মুহূর্ত কিংবা কিছু সময়ের জন্য।রঙ্গীন আলোয় ভালোবাসা হারিয়ে যাবে সিগারেটের মত জ্বলতে জ্বলতে।
যারা জানবে না,ভালোবাসা কি তারাও হয়তো দিনটার কথা শুনে আনমনে উল্লাসিত হবে,যারা একটু আগে বলেছিলো ভালোবাসা দিবস আবার কি?তারাই হয়তো এই দিনে একখানা সেলফি তুলে বলবে আজকেও আমরা সিংগেল!

এটা আমি আমার কথা বলছি,আপনি হয়তো ভাবতে পারেন এই দিনটা আমি কেন প্রেমিকার সাথে কাটাবো?আমি তো আমার মায়ের সাথে ও কাটাতে পারতাম?এই কথা তারাই বলবে যারা মাকেও স্বার্থের জন্যই ভালোবাসে।মাকে ভালোবাসার জন্য কোন আলাদা দিবসের প্রয়োজন হয়না।মাকে অবাক করে দিতে পারেন বড়জোর মা দিবসে।মায়ের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা কখনো হয়না।কারণ এমন সময়ও আসে যখন আপনার প্রেমিকাকেও মনে হবে স্বার্থপর ।কিংবা কোন প্রেমিককে!


সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



