ধরুন আপনি ২০১২ সালের SSC অথবা HSC পরীক্ষার্থী এবং জিপিএ ৫ প্রার্থী, তাহলে আপনার কি করনীয়???? আমার মতে তেমন কিছু না, আপনি যে বোর্ড এর অধীনে পরীক্ষা দিবেন সেই বোর্ড এর ০৬, ০৮,১০ সালের সব প্রশ্ন কয়েকবার দেখলেই চলবে(ঘুরেফিরে একি প্রশ্ন বারবার আসে!!!!), এর জন্য আপনাকে পীর-আউলিয়ার দরবারে শিন্নী বিতরনের প্রয়োজন নাই। শুধু মাত্র বাঘা বাঘা শিক্ষকদের তবরক বিতরণ করেই আপনি এই দুর্লভ বস্তুর তুষ্টি সাধন করতে পারেন!!!! (বিঃ দ্রঃ একি প্রক্রিয়ায় আমিও ৪ বছর আগে এই দুর্লভ বস্তুটির সন্ধান পেয়েছি)। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইহা প্রায় সকল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য... কত গাধা-গরুকেও যে এই পদ্ধতিতে A+ পাইতে দেখছি সেটা বলতে গেলে মহাভারত লেখা হয়ে যাবে।
আশ্চর্য হলেও সত্য কোন পূর্বাভাস না দিয়েই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল সরকার!! যদি সরকারের আসলেই এ রকম একটা প্ল্যান থাকত তাহলে অন্তত উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে জানাতে পারত!!!অথচ HSC পরীক্ষার ২ মাস পরে কিনা বলে ভর্তি পরীক্ষা হবে না !!
ক্ষমতবান পাবলিকদের জন্য এটা অতি আনন্দদায়ক খবর !! হাজার হোক মেধা দিয়ে না হলেও অন্তত পাওয়ার দিয়ে হলেও মেডিকেলে সন্তানদের ঢুকান যাবে!! যে দেশে স্বাধীনতার ৪০ বছর পরেও রাজাকাররা অবাধে ঘুরে বেড়ায় সেইখানে ইহা কোন অসম্ভব কাজ নয়!!!!!!!!!
একটা জিনিস খুবই হাস্যকর মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একজন ছেলের বায়োলজিতে সর্বনিম্ন ৩.৫ চাওয়া হয়!!! এইটা কখনও গ্রহণযোগ্য নয়, অবশ্যই ৫ করা হোক। আর রেজাল্ট দিয়া ভর্তিই বা কেমনে করবেন? একজন ম্যাডিকেল অধ্যয়ন ইচ্ছুক ছেলের কি বাংলাতে/অংকে A+ জরুরী?
সত্যি যদি ব্যাপারটা এই রকম হয়ে থাকে যে অনেক পরীক্ষার্থীর চাপ তাহলে সেটা কমানোর ও ব্যবস্থা আছে, কেমিস্ট্রি-বায়োলজিতে অবশ্যই ৫ চাওয়া হোক, আর ফিজিক্স এ ৪ করা হোক...।
এই ক্ষেত্রে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো অনুকরণীয়, ঐখানে এখনও প্রশ্ন ফাঁসের কোন নজির পাওয়া যায়নি......
এখন অনেকেই বলবেন ৪ বছর(SSC-HSC) পর্যন্ত যারা কষ্ট করে পড়াশুনা করেছেন, ভালো ফলাফল করেছেন তাদের পরিশ্রম- মেধা কি জিনিস তা আমাদের চোখে পড়ে না; আমরা দেখি শুধু তিন মাসের মেধা অথবা পাঞ্জেরী টেস্টপেপার এর দাগানো শুধু ৫ তারকা চিহ্ন প্রশ্ন আহরণকারী মেধা!!!! আহারে! এই মেধা আগে কই ছিল? আর অন্যদের চার বছরের পরিশ্রম, সাধনা সব একেবারে “জলে ভাসা পদ্ম”। তাহলে আর SSC-HSC এর দরকার কী? একেবারে বারো বছর পড়াশুনা করে সরাসরি অ্যাডমিশন টেস্টে নেমে গেলেই তো হয়। রেজাল্ট নিয়ে এতো কচলা কচলি না করলেই হয়!!!
তাহলে আমি তাদের বলব যদি রেজাল্টই সব হত তাহলে বিদেশে পড়তে গেলে কেন IELTS, TOFEL, GMAT, GRE লাগে। কারণ সেখানে SAT ,GRE,IELTS,TOEFL,GMAT এর স্কোর দেখা হয়, যে পরীক্ষা পদ্ধতি অনেকটা ভর্তি পরীক্ষার আদলেই।
আবার দেখা যাচ্ছে প্রতিবার যেই সংখ্যক মেডিকেল এ চান্স পাচ্ছে তার ৩০-৪০% আগের ব্যাচ এর, সেক্ষেত্রে কোনো একটা বছর সিট সংখ্যা ৩০-৪০% বাড়িয়ে পুরাতনদের শেষ সুযোগ দিয়ে পরের বছর থেকে পুরাতনদের সুযোগ বন্ধ করে শুধুমাত্র চলতি বছরে দুটি পাবলিক পরীক্ষা মিলিয়ে যে অতিরিক্ত বিষয় বাদে ৯ বা ৯.৫ এর উপরে পেয়েছে তাদের সুযোগ দেয়া। এক্ষেত্রে বায়োলজী আর কেমিস্ট্রিতে এ+ বাধ্যতামূলক রাখতে হবে।
২০১২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬২,৪২৬ জন A+ পেয়েছে। তাদের মধ্যে প্রায় ২৩,২১৫ জন Golden A+ পেয়েছে। ঐ ২৩,২১৫ জনের মধ্যে প্রায় ২১,৫৬২ জনই মাধ্যমিক পরীক্ষায় Golden A+ পেয়েছে। তাদের মধ্যে আবার বেশিরভাগ শিক্ষার্থীই ঢাকা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত। এটা বলার অপেক্ষা রাখে না যে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরাই মার্কসের ভিত্তিতে এগিয়ে থাকবে।(সংগৃহীত)
এইটা স্বীকার করতেই হবে ঢাকা-রাজশাহী-চট্রগ্রাম বোর্ড এর রেজাল্ট অন্য যে কোন বোর্ড এর চেয়ে ভালো হয়, এমন কি মার্কিং ভালো হয়; তাহলে যদি বোর্ড এর মার্কস এর ভিত্তিতে ভর্তি করানো হয় তাহলে অন্য বোর্ড এর শিক্ষার্থীরা পিছিয়ে থাকবে। কারণ এইসকল বিভাগীয় শহরের অনেক বড় কাবিল শিক্ষক আছেন যাদের সাজেশন হুবুহু কমন পরে, অন্যদিকে যারা মফস্বল কিংবা জেলা শহরের তারা পিছিয়ে থাকছে এই দিক দিয়ে। আবার যদি কোঠা ভিত্তিতে বৃত্তির মত চালু করা হয়, তখন দেখা যাবে পিছিয়ে পড়া অনেকেই এমনিতেই চান্স পাবে, তখন ও মেধা সংকট সৃষ্টি হবে।
আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের প্রাতিষ্ঠানিক অবকাঠামো সরকারি পৃষ্ঠপোষকতা এবং সুষ্ঠ পরিচর্যার অভাবে গড়ে উঠেনি। তাই গ্রাম অঞ্চল আর মফস্বলের শিক্ষার্থীরা এইখানে অনেক পিছিয়ে যাবে, শুধুমাত্র সঠিক দিকনির্দেশনার অভাবে, মেধার অভাবে নয় কিন্তু।
যার বাবা হালের বলদ বিক্রি করে ঐ টাকা দিয়ে ছেলেকে কোচিং এ ভর্তি করিয়েছেন সে জানে এই সিদ্ধান্ত কতটুকু আত্মঘাতী।।
প্রশ্নপত্র ফাঁস, প্রশ্ন কেনা- বেচা এই সব বন্ধ করতে কোচিং সেন্টার বন্ধ করা যেতে পারে।কোচিং বন্ধ করতে চাইলে কোচিং সেন্টার এর রেজিস্ট্রেশান বাতিল করুন।ভর্তি পরীক্ষা কেন? করতে যদি হয় তাহলে বলবো সেটা অবশ্যই এখন নয়...।।
আর বোর্ড এর মার্কস শিট এর নাম্বার নিয়েও সমস্যা হতে পারে, নানান অভিযোগ উঠবে স্বাভাবিক, কম বেশি বিশ্বের যে কোন দেশেই এই সমস্যা থাকে, পাশের দেশ ইন্ডিয়াতেও জয়েন্ট মেডিকেল পরীক্ষা হয়, তাদের শিক্ষার্থীর সংখ্যা আমাদের চেয়ে বেশি...।
আর এই প্রক্রিয়ায় সত্যিই সচ্ছতার কিছু অভাব আছে, যেমন কোন শিক্ষার্থীই তার মোট নাম্বার জানে না, যদি বোর্ড থেকে তাদের মার্কস দেওয়ার প্রক্রিয়া চালু থাকতো, অথবা আগে থেকে এই রকম প্রক্রিয়া চালু থাকতো তাহলে এটি সবার কাছেই বোধগম্য হত। হঠাৎ এই ধরনের সিদ্ধান্ত কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না।
এরাই জাতির ভবিষ্যৎ উচ্চ শিক্ষার প্রথম ধাপে এই ধরনের সিদ্ধান্ত হবে চরম আত্মঘাতী সিদ্ধান্ত, এইভাবে ভর্তি প্রক্রিয়া চালু করা হলে আমরা দেখতে পারব ডাক্তারের কাছে রুগী গেলে অনেকসময় ডাক্তার বলবেন এই রোগতো সাজেশন এর মধ্যে ছিল না...।
যদি এই প্রক্রিয়া চালু করতেই হয় তাহলে শিক্ষা ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে হবে এবং ব্যাপক সংস্কার করতে হবে......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



